ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে আলোর ছোঁয়া যুব ফ্রেন্ডশিপ ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিক সাইফীর উপর দেলোয়ার কর্তৃক হামলা যশোরের শার্শা’ গোগা সীমান্তে ১২ পিস ইয়াবাসহ কিশোর গ্রেফতার ‎সিদ্ধিরগঞ্জের চিটাগংরোডে অবৈধ দোকান উচ্ছেদে শিমরাইল হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান যশোরের তিনটি আদালত বর্জনের সিদ্ধান্ত আইনজীবীদের টেকনাফে কোস্ট গার্ডের দুই অভিযানে সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা জব্দ, আটক ১ বেনাপোল বাজারে মৌসুমের আগেই তরমুজ ৯০ টাকা, রমজানে ইফতারের পণ্যে নেই স্বস্তি পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে লাখো ভক্তের পদচারনায় ওরশে মোকাদ্দাস অনুষ্ঠিত যশোরে ফার্সি ড্রেস আর জিন্স পাঞ্জাবিতে নজর শিশুদের টেকনাফ পৌরসভায় নারী কাউন্সিলর প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চেয়েছেন প্রয়াত বিএনপি নেতার মেয়ে

ভোলায় ৪৯৭ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, দুই ব্যবসায়ীকে ৩৪ হাজার টাকা জরিমানা 

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

ভোলা প্রতিনিধি: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকাল ৪ টা ১০ মিনিটের দিকে ভোলা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইয়েদ মাহমুদ বুলবুল এর নেতৃত্বে ভোলা জেলার পুরাতন কশাই পট্টি ও মনোহরী পট্টি এলাকায় সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিন শপিং ব্যাগ মজুদ, বিক্রয়, বিক্রয়ের জন্য প্রদর্শন ও বিতরণ করার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬ক (খ) মোতাবেক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়া।

মোবাইল কোর্ট পরিচালনা করে মনোহরী পট্টির মেসার্স বিল্লাহ স্টোর থেকে ৩০২ কেজি অবৈধ পলিথিন ব্যাগ জব্দ করা হয়। অপর দিকে পুরাতন কশাই পট্টির মেসার্স শামীম স্টোর থেকে ১৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করে প্রশাসন। পরে মেসার্স বিল্লাল স্টোরের প্রোপাইটর মোঃ বিল্লাল (৩৯) কে ২৪ হাজার টাকা ও মেসার্স শামীম স্টোর এর মালিক মোঃ শামীম (৩০) কে ১০ হাজার টাকা বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬ক (খ) মোতায়েন জরিমানা করা হয়।

উভয় ব্যবসায়ী মুছলেখা দিয়ে অবৈধ পলিথিন এর ব্যবসা করবে না বলে অঙ্গীকার করে। মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন র‍্যাব-৮ ও ভোলা সদর থানা পুলিশের একটি টিম। পরিবেশ অধিদপ্তর ভোলার পক্ষ থেকে এ সময় জনসচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়।

ভোলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তোতা মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকালে ভোলা শহরের ২ টি দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪৯৭ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করা হয়। দুই ব্যবসায়ী কে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়।

উল্লেখ্য মোঃ বিল্লাল আন্তজেলা নিষিদ্ধ পলিথিন চোরা চালান করার মূল হোতা। জানা যায়, তার নেতৃত্বেই দৌলতখান, বোরহানউদ্দিন, তজুমদ্দিন, লালমোহন ও চরফ্যাশন উপজেলার অত্যন্ত গ্রামের হাট বাজার এবং বরিশাল ও লক্ষীপুরের কিছু অঞ্চলে এই অবৈধ পলিথিন চোরাচালান করে। এর আগেও একাধিকবার প্রশাসনের একাধিক টিম তার গুদামঘর সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জরিমানা করেন। তারপরেও বিল্লাহ দমে যাননি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে আলোর ছোঁয়া যুব ফ্রেন্ডশিপ ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভোলায় ৪৯৭ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, দুই ব্যবসায়ীকে ৩৪ হাজার টাকা জরিমানা 

আপডেট সময় : ১১:০৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫