ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে ব্যবস্থা নেওয়া জরুরি : মির্জা ফখরুল আসন্ন পটিয়া পৌরসভা নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হবেন রাসেল মে’ দিবসে বেনাপোলে বন্দর শ্রমিক ইউনিয়ন-৯২৫ এবং ৮৯১ এর বর্ণাঢ্য র‍্যালি শ্রমিক জাগরণ মঞ্চের ১৪০ তম আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পালিত নারায়ণগঞ্জে যথাযোগ্য বর্ণাঢ্য আয়োজনে মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য দিবস পালিত খাগড়াছড়ির রামগড়ে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এনপিএস’র মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন মামলার ১০ আসামি গ্রেফতার ‎ সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি মামলার ২ আসামি গ্রেফতার মহান মে দিবসে সকল মেহনতি মানুষের প্রতি যুবদল নেতা এম ইলিয়াছ আলীর বিনম্র শ্রদ্ধা ও ভালবাসা

সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে দুর্বৃত্তদের তাণ্ডব, চলন্ত সিএনজিতে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে এসে দুর্বৃত্তদের একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি এলাকায় যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে এ ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে চাষাঢ়া থেকে দুজন যাত্রী সাইনবোর্ড যাওয়ার উদ্দেশ্যে ১২০ টাকায় একটি সিএনজি অটোরিকশা ভাড়া করেন। জালকুড়ি এলাকায় পৌঁছালে তারা চালককে জানান, ‘আমাদের এক বন্ধু সামনে অপেক্ষা করছে—তাকে তুলে নিতে হবে।’ চালক গাড়ি থামাতেই হঠাৎ ওই দুই যাত্রী পেছনের সিট থেকে বের হয়ে দ্রুত সিএনজিতে আগুন ধরিয়ে পালিয়ে যায়।অটোরিকশা চালক তাৎক্ষণিকভাবে গাড়ি থেকে নেমে পড়ায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন, ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর বয়সী দুই যুবক এ ঘটনার সঙ্গে জড়িত। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তাদের শনাক্ত ও আটক করতে অভিযান চলছে।তিনি আরও বলেন, সিএনজির আগুন দ্রুত নিভিয়ে ফেলায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। চালকের দেওয়া বর্ণনার ভিত্তিতে তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে ব্যবস্থা নেওয়া জরুরি : মির্জা ফখরুল

সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে দুর্বৃত্তদের তাণ্ডব, চলন্ত সিএনজিতে আগুন

আপডেট সময় : ০৮:৩৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫