ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে ব্যবস্থা নেওয়া জরুরি : মির্জা ফখরুল আসন্ন পটিয়া পৌরসভা নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হবেন রাসেল মে’ দিবসে বেনাপোলে বন্দর শ্রমিক ইউনিয়ন-৯২৫ এবং ৮৯১ এর বর্ণাঢ্য র‍্যালি শ্রমিক জাগরণ মঞ্চের ১৪০ তম আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পালিত নারায়ণগঞ্জে যথাযোগ্য বর্ণাঢ্য আয়োজনে মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য দিবস পালিত খাগড়াছড়ির রামগড়ে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এনপিএস’র মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন মামলার ১০ আসামি গ্রেফতার ‎ সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি মামলার ২ আসামি গ্রেফতার মহান মে দিবসে সকল মেহনতি মানুষের প্রতি যুবদল নেতা এম ইলিয়াছ আলীর বিনম্র শ্রদ্ধা ও ভালবাসা

সড়কে শৃঙ্খলা ফেরাতে সিদ্ধিরগঞ্জে হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডের সিমরাইল এলাকায় সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিশেষ অভিযান পরিচালনা করেছে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্প। রবিবার (৭ ডিসেম্বর ২০২৫) বেলা ১১টার দিকে ক্যাম্প ইনচার্জ টিআই মোহাম্মদ জুলহাস উদ্দিনের নেতৃত্বে দশতলা ও মৌচাক এলাকায় একযোগে এ অভিযান পরিচালিত হয়।অভিযানে উল্টোপথে চলাচলকারী ৮ থেকে ১০টি থ্রি–হুইলারের বিরুদ্ধে মামলা দেওয়া হয় এবং ১০ থেকে ১২টি গাড়ি রেকার করা হয়। এছাড়া ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত ফিটনেসবিহীন ১০ থেকে ১৫টি বাস ও ট্রাকের বিরুদ্ধেও মামলা করা হয়। এতে সড়কে আইন মানার প্রবণতা বৃদ্ধি পেয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।অভিযান চলাকালে চিটাগাং রোড, শিমরাইল, দশতলা ও মৌচাক এলাকার গুরুত্বপূর্ণ প্রবেশপথে পুলিশ সদস্যরা অবস্থান নেন। গাড়ির কাগজপত্র, ফিটনেস সনদ ও ট্রাফিক আইন যাচাই করে উল্টোপথে চলা যানবাহনের বিরুদ্ধে তাৎক্ষণিক  ব্যবস্থা নেওয়া হয়। হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনা কমাতে তারা শুধু আইন প্রয়োগ নয়, জনসচেতনতা তৈরিতেও কাজ করছে। নিয়মিত ফিটনেস চেক ও তদারকি জোরদার করা হয়েছে।স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা মনে করেন, উল্টোপথে চলাচল এবং ফিটনেসবিহীন গাড়ি দুর্ঘটনার বড় কারণ। নিয়মিত অভিযান চালকদের মধ্যে আইন মানার অভ্যাস গড়ে তুলবে এবং দুর্ঘটনার ঝুঁকি কমাবে।হাইওয়ে পুলিশ জানায়, আগামীতে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে ক্যামেরা স্থাপন, সাইনবোর্ড বৃদ্ধি এবং মোবাইল কোর্ট কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে।এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ টিআই মোহাম্মদ জুলহাস উদ্দিন, মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের মূল লক্ষ্য। উল্টোপথে চলাচল, ফিটনেসবিহীন যানবাহন ও ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে আমরা নিয়মিত কঠোর ব্যবস্থা নিচ্ছি। মানুষের জীবন বাঁচাতে আইন প্রয়োগ ও সচেতনতা একসাথে প্রয়োজন। আমাদের অভিযান অব্যাহত থাকবে। নিরাপদ সড়ক তৈরিতে চালক, যাত্রী ও মালিকপক্ষের সহযোগিতা অপরিহার্য। সড়কে নিয়ম ভাঙা মানে নিজের ও অন্যের জীবনের ঝুঁকি তৈরি করা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে ব্যবস্থা নেওয়া জরুরি : মির্জা ফখরুল

সড়কে শৃঙ্খলা ফেরাতে সিদ্ধিরগঞ্জে হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান

আপডেট সময় : ১১:২৫:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫