আলোকিত কাগজ প্রতিবেদক:নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে একটি মিনি ট্রাকের ধাক্কায় হেলপার জিয়াউলের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ৩টা ২০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে, চিটাগাং রোডের মাদানীনগর মাদ্রাসা সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কভার্ড ভ্যানকে পেছন দিক থেকে দ্রুতগতির মিনি ট্রাক ধাক্কা দেয়। এতে মিনি ট্রাকের হেলপার জিয়াউল (৯১) গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর মর্মান্তিক মৃত্যু হয়। নিহত জিয়াউল নেত্রকোনা জেলার বাসিন্দা।
দুর্ঘটনার খবর পেয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাকবলিত কভার্ড ভ্যান ও মিনি ট্রাক পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ টিআই মো. জুলহাস উদ্দিন বলেন, দুর্ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছাই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। উভয় যানবাহন জব্দ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে, তবে বর্তমানে তা স্বাভাবিক রয়েছে।
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে মিনি ট্রাকের ধাক্কায় হেলপারের মর্মান্তিক মৃত্যু
-
প্রতিনিধির নাম - আপডেট সময় : ০৭:১৪:০২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
- ২১৬ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ





















