ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ডে মাদক-সন্ত্রাস-চাঁদাবাজ ও ভূমিদস্যুদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেন ইকবাল হোসেন (দলিল লেখক) সিদ্ধিরগঞ্জে পুলিশের চিরনি অভিযান, হেরোইনসহ ৭ আসামী গ্রেফতার জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী স্ত্রীকে নৃশংসভাবে হত্যা: স্বামী গ্রেফতার, রহস্য উদঘাটন পটিয়ায় রেলওয়ের কাঁচাবাজার দখলের অভিযোগ: ইউএনওর সরেজমিন পরিদর্শন, উভয় পক্ষের বক্তব্য গ্রহণ মতলব উত্তরে ঘনিয়ারপাড়ে জমজমাট বৈশাখী মেলা  অটোমেটেড ভূমি সেবা সিস্টেম মাধ্যমে সাধারণ মানুষ দ্রুত ও স্বচ্ছ সেবা পাবে:শরফ উদ্দিন আহমদ চৌধুরী টেকনাফের শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ২২ হাজার ইয়াবাসহ আটক ২ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

শীলখালীতে প্রাইভেটকারে ইয়াবা পাচার: ৪ হাজার পিসসহ চালক আটক

কক্সবাজারের টেকনাফ উপজেলার শীলখালীতে প্রাইভেটকারযোগে ইয়াবা পাচারের সময় ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৮ জানুয়ারি) সকাল আনুমানিক ৯টা ২০ মিনিটে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) শীলখালী অস্থায়ী চেকপোস্টে এ অভিযান পরিচালনা করে। আটক ব্যক্তি টেকনাফ উপজেলার গোদার বিল গ্রামের বাসিন্দা মৃত রমজান আলীর ছেলে মোঃ জাহেদ হোসেন পুতু (৬৩)। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী প্রাইভেটকার চেকপোস্টে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িটির ইঞ্জিনের নিচে লুকানো অবস্থায় কালো পলিথিনে মোড়ানো একটি পোটলা থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি জানান, ইয়াবা পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চালক স্বীকার করেছেন, তিনি টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। বিজিবি অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট চোরাকারবারিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা, জব্দকৃত গাড়ি এবং আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা ও মাদকবিরোধী অভিযানে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে, যা টেকনাফ ও উখিয়াবাসীর মাঝে স্বস্তি ও আস্থা সৃষ্টি করেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ডে মাদক-সন্ত্রাস-চাঁদাবাজ ও ভূমিদস্যুদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেন ইকবাল হোসেন (দলিল লেখক)

শীলখালীতে প্রাইভেটকারে ইয়াবা পাচার: ৪ হাজার পিসসহ চালক আটক

আপডেট সময় : ১০:১১:২৮ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬