ঢাকা ০৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে ব্যবস্থা নেওয়া জরুরি : মির্জা ফখরুল আসন্ন পটিয়া পৌরসভা নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হবেন রাসেল মে’ দিবসে বেনাপোলে বন্দর শ্রমিক ইউনিয়ন-৯২৫ এবং ৮৯১ এর বর্ণাঢ্য র‍্যালি শ্রমিক জাগরণ মঞ্চের ১৪০ তম আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পালিত নারায়ণগঞ্জে যথাযোগ্য বর্ণাঢ্য আয়োজনে মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য দিবস পালিত খাগড়াছড়ির রামগড়ে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এনপিএস’র মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন মামলার ১০ আসামি গ্রেফতার ‎ সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি মামলার ২ আসামি গ্রেফতার মহান মে দিবসে সকল মেহনতি মানুষের প্রতি যুবদল নেতা এম ইলিয়াছ আলীর বিনম্র শ্রদ্ধা ও ভালবাসা

উখিয়ার পালংখালীতে ঐতিহ্যবাহী তালেব পরিবারের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

মোঃ হারুন অর রশিদ, উখিয়া প্রতিনিধি: ‎কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের মোছারখোলায় অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঐতিহ্যবাহী ‘তালেব পরিবার’-এর উদ্যোগে এক বিশাল দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎রবিবার (১৫ মার্চ) বিকেলে মোছারখোলার নিজ বাসভবন প্রাঙ্গণে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। পবিত্র মাহে রমজানের শিক্ষা ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যেই মূলত এই আয়োজন।

‎পরিবারের সদস্য ডাঃ আবুল ফায়সাল ফাহিম বলেন, মোছারখোলার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মরহুম আবু তালেব এবং মরহুমা রাবেয়া খাতুন-এর পবিত্র আত্মার মাগফেরাত ও ইছালে সওয়াবের উদ্দেশ্যে এই ইফতার মাহফিলটি উৎসর্গ করা হয়। একই সাথে পরিবারের জ্যেষ্ঠ সন্তান, সাবেক জনপ্রিয় ইউপি সদস্য আলহাজ্ব ডাঃ আব্দুল মজিদ ছিদ্দিকীর বর্তমান শারীরিক অসুস্থতা বিবেচনা করে তাঁর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।

‎এতে ডাঃ আব্দুল কাদের ছিদ্দিকীর সভাপতিত্বে এবং আবুল ফায়সাল ফাহিমের সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

‎আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: নুরুল হক মেম্বার, ইউপি সদস্য (৭নং ওয়ার্ড), পালংখালী ইউনিয়ন পরিষদ।

‎এলাকার গণ্যমান্য মুরুব্বিয়ান ও সামাজিক নেতৃবৃন্দ।

‎স্থানীয় বিভিন্ন মাদ্রাসার আলেম-ওলামাগণ এবং বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি।

‎ইফতারের পূর্ব মুহূর্তে মাহে রমজানের তাৎপর্য, তাকওয়া অর্জন এবং আর্তমানবতার সেবায় ইসলামের ভূমিকা নিয়ে সারগর্ভ আলোচনা করা হয়। আলোচনা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মোছারখোলা মিফতাহুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মুহাম্মদ হোসাইন।

‎মোনাজাত শেষে উপস্থিত সকলে উৎসবমুখর ও অত্যন্ত আন্তরিক পরিবেশে ঐতিহ্যবাহী তালেব পরিবারের আতিথেয়তায় ইফতার গ্রহণ করেন। পারিবারিক এই আয়োজন এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে ব্যবস্থা নেওয়া জরুরি : মির্জা ফখরুল

উখিয়ার পালংখালীতে ঐতিহ্যবাহী তালেব পরিবারের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন

আপডেট সময় : ০৮:৫৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬