ঢাকা ১০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে ব্যবস্থা নেওয়া জরুরি : মির্জা ফখরুল আসন্ন পটিয়া পৌরসভা নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হবেন রাসেল মে’ দিবসে বেনাপোলে বন্দর শ্রমিক ইউনিয়ন-৯২৫ এবং ৮৯১ এর বর্ণাঢ্য র‍্যালি শ্রমিক জাগরণ মঞ্চের ১৪০ তম আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পালিত নারায়ণগঞ্জে যথাযোগ্য বর্ণাঢ্য আয়োজনে মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য দিবস পালিত খাগড়াছড়ির রামগড়ে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এনপিএস’র মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন মামলার ১০ আসামি গ্রেফতার ‎ সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি মামলার ২ আসামি গ্রেফতার মহান মে দিবসে সকল মেহনতি মানুষের প্রতি যুবদল নেতা এম ইলিয়াছ আলীর বিনম্র শ্রদ্ধা ও ভালবাসা

শ্রমিক জাগরণ মঞ্চের ১৪০ তম আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পালিত

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : ১ মে রোজ শুক্রবার সকাল ১০ টায় নারায়ণগঞ্জ চাষাড়া রেলগেইট প্রধান সড়ক সম্মুখে শ্রমিক জাগরণ মঞ্চের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয় ।

এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রমিক জাগরণ মঞ্চের কেন্দ্রীয় সভাপতি – জাহাঙ্গীর আলম গোলক। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক, ও মানবাধিকার কর্মী কবি শফিকুল ইসলাম আরজু, সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস,এম,জহিরুল ইসলাম বিদ্যুৎ,সিনিয়র সাংবাদিক আল মামুন খান, সাংবাদিক আসলাম মিয়া, শ্রমিক জাগরণ মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট জেসমিন আক্তার, গার্মেন্টস শ্রমিক জাগরণ মঞ্চের শাহানাজ বেগম, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক জাগরণ মঞ্চের সভাপতি -শামীম আহমেদ, গণ পরিবহন শ্রমিক জাগরণ মঞ্চের সভাপতি- সবুজ মিয়া প্রমুখ নেতৃবৃন্দ ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শ্রমিকদের ন্যূনতম মজুরি অন্যায় ভাবে নির্ধারণ করা হচ্ছে । শ্রমিকদের মজুরি শ্রমশক্তির মূল্যের দ্বীগুন নির্ধারণ করতে হবে । শ্রমিকদের মৌলিক অধিকার দিতে হবে।

রেশণ দিতে হবে। আবাসন সংকট নিরসনে সরকারের অধীনে শ্রমিকদের জন্য বাসস্থান এর ব্যাবস্থা করে দিতে হবে, শ্রমিকদের পরিবার ও সন্তানের ভরণপোষণ শিক্ষা চিকিৎসা সেবা বিনোদন ও অবসর পায় সে ব্যবস্থা করতে হবে এবং ভালো মানের খাবার খেতে পারে সেই পরিমাণ মজুরি নির্ধারণ করতে হবে । এখন মালিকরা যে মজুরি নির্ধারণ করেছে তা দিয়ে শ্রমিকরা এক বেলাও ঠিক মতো পেট ভরে খেতে পারে না,শিক্ষা পায় না, চিকিৎসা পায় না।

এটা কোনো স্বাধীন দেশের শ্রমিকদের মজুরি হতে পারে না, তাই শ্রমিক জাগরণ মঞ্চ ৩০০০০ হাজার টাকার দাবী রেখে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে । এই দাবি আদায় করার জন্য শ্রমিক জাগরণ মঞ্চ শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছে এবং এই দাবি আদায় করার জন্য সারা দেশের শ্রমিকদের শ্রমিক জাগরণ মঞ্চে যোগ দিতে আহ্বান জানান ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে ব্যবস্থা নেওয়া জরুরি : মির্জা ফখরুল

শ্রমিক জাগরণ মঞ্চের ১৪০ তম আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পালিত

আপডেট সময় : ০৮:০৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬