ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জের নতুন কমিটি গঠন মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের কমিটি গঠন, আহ্বায়ক জোসেপ আলী চৌধুরী, সদস্য সচিব রুবেল আহমেদ মৌলভীবাজারে নবাগত পুলিশ সুপার মো: রিয়াজুল ইসলামের যোগদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ দেশীয় বই-পুস্তক বিশ্ববাজারের রপ্তানিযোগ্য পণ্য হতে পারে : শিক্ষামন্ত্রী এপ্রিলের সেরা ক্রিকেটারের দৌড়ে নাহিদ রানা জোটবদ্ধ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যা বললেন নাহিদ শুভেন্দু অধিকারীই পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১০ মুবিনুল হক হত্যা মামলার পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার

মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের কমিটি গঠন, আহ্বায়ক জোসেপ আলী চৌধুরী, সদস্য সচিব রুবেল আহমেদ

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, মৌলভীবাজার : সামাজিক ও মানবিক সংগঠন “সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন”-এর মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা ও কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি মৌলভীবাজার শহরের পানসী রেস্তোরাঁয় আয়োজিত এ সভায় জেলার বিশিষ্ট সামাজিক, সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিবর্গ অংশ নেন। সভায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সংগঠনের বিশিষ্ট ব্যক্তিত্ব সাংবাদিক মো. জোসেপ আলী চৌধুরীর সভাপতিত্বে এবং গণমুক্তি পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি চিনু রঞ্জন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক শহিদুল ইসলাম।

তিনি তাঁর বক্তব্যে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বলেন, সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করা এবং সামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখাই এ সংগঠনের মূল উদ্দেশ্য। তিনি মানবিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে সংগঠনকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় বৃটেন থেকে টেলিকনফারেন্সে বক্তব্য দেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনর ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর। তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে নবগঠিত জেলা কমিটিকে অভিনন্দন জানান এবং দেশে-বিদেশে বসবাসরত সিলেট ও চট্টগ্রামবাসীকে সংগঠনের পাশে থাকার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি ও নাট্যব্যক্তিত্ব খালেদ চৌধুরী, জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন পরিষদের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি সিনিয়র অ্যাডভোকেট মো. মাহবুবুল আলম শামীম, শেখ বোরহান উদ্দিন সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম. মহিবুর রহমান মুহিব এবং বিশিষ্ট সমাজকর্মী মনসুর আলম চৌধুরী টিপু।

এছাড়াও বক্তব্য রাখেন সংগঠক ইশতিয়াক আহমেদ চৌধুরী, সাংবাদিক পিন্টু দেবনাথ, সাংবাদিক মো. মোশাহিদ আহমেদ, সাংবাদিক মোনায়েম খান, কচুয়া আল-মনসুর ওয়েলফেয়ার ট্রাস্ট অব মৌলভীবাজারের ফাউন্ডার্স ট্রেজারার মোহাম্মদ মুজিব মনসুর, সংগঠক তৌহিদ ইসলাম, সমাজসেবক হেকিম জয়নাল মিয়া, সংগঠক বিমলেন্দু মালাকার, সাংবাদিক অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, সাংবাদিক বিকাশ দাস, এমবি অনলাইন মিডিয়ার নির্বাহী সম্পাদক রুবেল আহমেদ, সাংবাদিক গোবিন্দ গোস্বামী, সাংবাদিক স্বরণ সিং ও মানবাধিকার কর্মী রিপন মিয়াসহ অনেকে।

সভায় বক্তারা মৌলভীবাজার জেলা শাখাকে আরও শক্তিশালী ও কার্যকর করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

পরে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বিতীয় পর্বের সভায় সর্বসম্মতিক্রমে সাংবাদিক জোসেপ আলী চৌধুরীকে আহ্বায়ক এবং সাংবাদিক রুবেল আহমেদকে সদস্য সচিব করে ৩১ সদস্যবিশিষ্ট “সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন, মৌলভীবাজার জেলা শাখা” কমিটি ঘোষণা করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জের নতুন কমিটি গঠন

মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের কমিটি গঠন, আহ্বায়ক জোসেপ আলী চৌধুরী, সদস্য সচিব রুবেল আহমেদ

আপডেট সময় : ০৯:৩৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬