ঢাকা ১২:০৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেকনাফ শীলখালীতে ৪৬ হাজার ইয়াবাসহ আটক ১ নবীগঞ্জ কদম রসুল দরগাহ শরীফে খতমে মিলাদে অংশগ্রহণ ও মোনাজাতে শরিক হন ডিসি মো. রায়হান কবির কক্সবাজারে ক্যাডেট এএসআই নিয়োগের তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন মাদক, চাঁদাবাজি ও নারী নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে হবে : মফিজুর রহমান সোহেল বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে বরুড়ায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ক্যাডেট এএসআই (নি:) পদে পদে নিয়োগ হবে অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত :এসপি মো. মিজানুর রহমান মুন্সী নতুন রূপে বড় পর্দায় ফিরেছে ‘সুপারগার্ল’ ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে : জামায়াত আমির সুদ না কমলে বিনিয়োগ বাড়বে না

আসছে মুর্তজা পলাশের নতুন নাটক ‘বোকা মানুষ’

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৭:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

বিনোদর ডেস্ক: বর্তমান সময়ের জনপ্রিয় নির্মাতা আদিফ হাসানের পরিচালনায় নির্মিত হয়েছে নতুন ফ্যামিলি-রোমান্টিক ঘরানার নাটক ‘বোকা মানুষ’। মানবিক আবেগ, একতরফা ভালোবাসা, সম্পর্কের টানাপোড়েন এবং আত্মত্যাগের গল্প নিয়ে নির্মিত এই নাটকে প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মুর্তজা পলাশ, সেমন্তি সৌমি এবং ফারজানা আহসান মিহি।

বুধবার (১৩ মে) জয় পাগল মাল্টিমিডিয়া- এর ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি। ‘বোকা মানুষ’ নাটকটির গল্প গড়ে উঠেছে আহান নামের এক যুবককে কেন্দ্র করে। অতীতের ভালোবাসা নেহাকে ভুলতে না পেরে সে ধীরে ধীরে নিজের বর্তমান জীবন, পরিবার এবং স্ত্রী মায়ার প্রতি উদাসীন হয়ে পড়ে। ভালোবাসা, অভিমান, মানসিক ভাঙন ও সংসারের বাস্তবতার মধ্য দিয়ে এগিয়ে যায় নাটকের কাহিনি। একসময় নিজের ভুল বুঝতে পারলেও জীবনের নির্মম বাস্তবতা তাকে দাঁড় করিয়ে দেয় কঠিন এক সত্যের সামনে।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা আদিফ হাসান বলেন, ‘এটি শুধুমাত্র একটি প্রেমের গল্প নয়। এটি একজন মানুষের ভাঙন, অপরাধবোধ, ভালোবাসা এবং ফিরে আসার গল্প। দর্শক নিজেদের জীবনের অনেক অনুভূতির সঙ্গে নাটকের গল্পকে মিলিয়ে নিতে পারবেন বলে আমি বিশ্বাস করি।’

এ বিষয়ে মুর্তজা পলাশ বলেন, ‘নাটকটির গল্পে দর্শক বাস্তব জীবনের অনেক অনুভূতির প্রতিফলন খুঁজে পাবেন। আমার চরিত্রটি খুবই আবেগপ্রবণ এবং চ্যালেঞ্জিং ছিল। চেষ্টা করেছি চরিত্রটিকে স্বাভাবিকভাবে উপস্থাপন করতে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’

নাটকটির গল্প ও পরিচালনা করেছেন আদিফ হাসান। চিত্রনাট্য লিখেছেন দয়াল সাহা। সিনেমাটোগ্রাফিতে ছিলেন এমাদ ইমরান। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন নাসিফ অনি এবং সম্পাদনা ও কালারে ছিলেন সাদিকুল ইসলাম দিনার।এছাড়াও সহযোগী পরিচালক হিসেবে ছিলেন আরাবি মাহমুদ নোমান এবং প্রধান সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন তানজিব আহমেদ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

টেকনাফ শীলখালীতে ৪৬ হাজার ইয়াবাসহ আটক ১

আসছে মুর্তজা পলাশের নতুন নাটক ‘বোকা মানুষ’

আপডেট সময় : ০৭:২৭:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬