ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানকে নিয়ে তাৎক্ষণিক কোনো হুমকি দেখছেন না আইজেনকোট ঢাকা দক্ষিণ সিটিতে শুরু হচ্ছে মেয়র কাপ: প্রশাসক আবদুস সালাম জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় জুলাই সনদের ভিত্তিতে এগোনোর আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর পাবনার ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতির সময় আওয়ামী লীগের হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাষ্ট্রপতি: দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মনোয়ার হোসেনের বদলি এনভিডিয়ার সিইও পদে ফিরলেন জেনসেন হুয়াং লেবাননের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে রাশিয়ার উদ্বেগ, সিরিয়ায় জাতীয় ঐক্যের আহ্বান আজকের আলোচিত খবর: খেলাপি ঋণ, মাতারবাড়ীর এলএনজি টার্মিনাল ও মাদক সমস্যা নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি নারী আবের কাওয়াস নির্বাচিত

সিদ্ধিরগঞ্জে মাদক ও জুয়ার টাকা না পেয়ে স্বামীকে ‎ মারধর ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • ৩৯৭ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধ:-সিদ্ধিরগঞ্জে মাদক ও জুয়ার টাকা না পেয়ে স্বামীকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে স্ত্রী মোসাঃ মিতু (৩৪) এর বিরুদ্ধে। এঘটনায় স্বামী মো. বাবুল হোসেন বাবু শুক্রবার (৪ জুন) থানায় একটি জিডি করেন। ভুক্তভোগী স্বামী মো. বাবুল হোসেন বাবু জিডিতে উল্লেখ করেন, আমি প্রায় ছয় মাস পূর্বে ইসলামি শরিয়া মোতাবেক মোসাঃ মিতু (৩৪) এর সহিত বিবাহ বন্ধনে আবদ্ধ হই এবং সিদ্ধিরগঞ্জ থানাধীন রসুলবাগ শাপলা চত্ত্বর জনৈক আবুল কালাম সাহেব এর বাড়ীতে ভাড়াটিয়া হিসাবে বসবাস করিয়া আসছি। বিয়ের পর থেকে দেখতেছি আমার স্ত্রী একজন মাদকাসক্ত, অসামাজিক কাজে লিপ্ত এবং অনলাইন জুয়ারী। সে মাদক সেবন ও অনলাইন জুয়া খেলার টাকার জন্য আমাকে প্রতিনিয়ত মানষিক নির্যাতনসহ মারধর করে আসছে। আমার অবর্তমানে বিভিন্ন তারিখ ও সময়ে মাদক সেবন ও অনলাইন জুয়া খেলার টাকা সংকুলানের জন্য বাসার বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসপত্র বিক্রি করে সংসারের আর্থিক ক্ষতিসাধন করেছে। আমি মান-সম্মানের ভয়ে বিবাদীর অন্যায়-অত্যাচার সহ্য করিয়া আসিতেছি। ‎গত বুধবার দুপুরের দিকে আমার স্ত্রী মোসাঃ মিতু, শ্বাশুড়ী শিউলী বেগম, শ্বশুর আনোয়ার হোসেন “শিমরাইল ট্রাক টার্মিনালে মেসার্স নিউ গাইবান্ধা ট্রান্সপোর্ট এজেন্সী” নামক আমার ব্যবসা প্রতিষ্ঠানের অফিসে আসিয়া অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপার্যায়ে তারা আমাকে এলোপাথারী ভাবে শরীরের বিভিন্ন স্থানে চর-থাপ্পর, কিল, ঘুষি, লাথি মারিয়া আমার শরীরের বিভিন্ন স্থানে জখম করে। পরবর্তীতে আমার অফিসে থাকা বিভিন্ন মালামাল, আমার ব্যবহৃত ৩টি বাটন মোবাইল ফোন ভাংচুর করে ২৫ হাজার টাকার ক্ষতিসাধন করে। পরে লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা খুন জখমের হুমকি প্রদান কওে চলে যায়। ‎এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় দায়েকৃত জিডি তদন্তকারী কর্মকর্তা এসআই নুরে আলম বলেন, অভিযোগটির তদন্ত চলমান রয়েছে। মারধরের সত্যতা মিলেছে। তদন্ত শেষ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ইরানকে নিয়ে তাৎক্ষণিক কোনো হুমকি দেখছেন না আইজেনকোট

সিদ্ধিরগঞ্জে মাদক ও জুয়ার টাকা না পেয়ে স্বামীকে ‎ মারধর ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি

আপডেট সময় : ১২:২১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬