ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারের ব্যর্থতা প্রমাণিত: জামায়াত নেতা সেলিম উদ্দিনের বক্তব্য নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আতাউস সামাদ বাবু গ্রেপ্তার ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুই শিক্ষার্থী কারাগারে জানুয়ারিতে তুরস্কে কিরগিজস্তানের বিপক্ষে খেলতে পারে বাংলাদেশ রংপুরে চার খুনের চার্জশিট জমা দিতে গিয়ে তদন্ত কর্মকর্তার বিপত্তি ইন্দোনেশিয়া আটক করলো বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান সহায়ক এডুর সংবর্ধনায় ২০০ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মালিবাগে আবুজর গিফারি কলেজ মাঠে ককটেল বিস্ফোরণ, হতাহত নেই গাজায় খাদ্য সহায়তা বিতরণকারী গাড়িতে ইসরায়েলি হামলা, নিহত ৩ সৌদি আরবের দিকে ধেয়ে আসা হুতিদের ড্রোন ভূপাতিত

উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক বিজিবির অভিযানে উদ্ধার ইয়াবার বাজারমূল্য ৪ কোটি ২০ লাখ টাকা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৪:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় সীমান্ত দিয়ে ইয়াবা পাচারের সময় দুই রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ২০ লাখ টাকা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধীন পালংখালী বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী মিজানের ঘের এলাকায় এ অভিযান চালায়।

আটক ব্যক্তিরা হলেন, উখিয়ার বালুখালী ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-বি এলাকার মো. মোক্তার হোসেনের ছেলে মো. জোবায়ের (২০) এবং কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-ই এলাকার মো. ওলি হোসেনের ছেলে রহিম মোল্লা (২৮)।

বিজিবি সূত্র জানায়, নিয়মিত টহলের সময় মিয়ানমার দিক থেকে দুই ব্যক্তিকে পোটলা হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে সন্দেহ হয় টহল দলের। এ সময় তাদের চ্যালেঞ্জ করা হলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে বিজিবি সদস্যরা ধাওয়া করে দুজনকে আটক করেন।

তাদের বহন করা তিনটি পোটলা তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ১৪ কার্টনে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে স্বীকার করেছেন।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে আসছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সরকারের ব্যর্থতা প্রমাণিত: জামায়াত নেতা সেলিম উদ্দিনের বক্তব্য

উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক বিজিবির অভিযানে উদ্ধার ইয়াবার বাজারমূল্য ৪ কোটি ২০ লাখ টাকা

আপডেট সময় : ১১:৫৪:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬