বিশেষ প্রতিনিধি:-বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ থানা মৎস্যজীবী দলের উদ্যোগে এক নম্বর ওয়ার্ডের সিআইখোলা কাঠেরপুল এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশবাসীর সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। সিদ্ধিরগঞ্জ থানা মৎস্যজীবী দলের সহ-সভাপতি মো. জামাল আকনের সভাপতিত্বে এবং থানা শ্রমিক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রবিন হোসেনের সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম রবি। নেতাকর্মীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল কাদির, সিদ্ধিরগঞ্জ থানা মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক মো. জনি পাঠান, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সুমন মিয়া, থানা শ্রমিক দল নেতা মো. সালাউদ্দিন সালু, ৫ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মো. নজরুল ইসলাম এবং ১ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা চুনা মাসুদ। এ ছাড়া মৎস্যজীবী দল নেতা মীর সোহেল, রিয়াজ ও মো. কবির হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে মৎস্যজীবী দলের দোয়া- বিশেষ মোনাজাত
-
প্রতিনিধির নাম - আপডেট সময় : ০৯:৪৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- ৭ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























