ঢাকা ০১:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেকনাফে ১৬ এপিবিএনের নেতৃত্বে যৌথ অভিযান, গ্রেপ্তার ৭, কারাদণ্ড ৬ জনের অপহরণ, ডাকাতির প্রস্তুতি, মাদক ও অস্ত্র মামলার আসামিরা গ্রেপ্তার ভারত অধিনায়ক শুবমান গিলের হতাশা, মাঠ ও বলকে দোষারোপ নিট সুদ আয়, বিনিয়োগ ও ঋণ আদায়ে উন্নতি: ৯ মাসে এসবিএসি ব্যাংকের ইপিএস বেড়েছে ৩৩ শতাংশ। বরুড়ায় পারিবারিক কলহের জেরে বসতঘরে অগ্নিকাণ্ড, দুই পরিবার ক্ষতিগ্রস্ত অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি বেনাপোলে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, নিষিদ্ধ আওয়ামীলীগের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সফর, শেখ হাসিনার ফেরার পথ নিয়ে আলোচনা শাহজালাল বিমানবন্দরে ৩ কোটি টাকার সোনার বার জব্দ প্রতিদিন ওটস খেলে শরীরে আসতে পারে নানা উপকার, জানালেন চিকিৎসক শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

মনির হোসেন,যশোর প্রতিনিধি: অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ও আশপাশের সীমান্ত এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে বেনাপোল চেকপোস্ট ও সংলগ্ন সীমান্ত পয়েন্টগুলোতে টহল কার্যক্রম বাড়ানো হয়েছে। সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে সীমান্তরক্ষী বাহিনী। এ লক্ষ্যে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টসহ আশপাশের গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকায় বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

সীমান্তের নিরাপত্তা বজায় রাখা এবং অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির এ নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

টেকনাফে ১৬ এপিবিএনের নেতৃত্বে যৌথ অভিযান, গ্রেপ্তার ৭, কারাদণ্ড ৬ জনের অপহরণ, ডাকাতির প্রস্তুতি, মাদক ও অস্ত্র মামলার আসামিরা গ্রেপ্তার

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি

আপডেট সময় : ০১:০৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬