ঢাকা ০১:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেকনাফে ১৬ এপিবিএনের নেতৃত্বে যৌথ অভিযান, গ্রেপ্তার ৭, কারাদণ্ড ৬ জনের অপহরণ, ডাকাতির প্রস্তুতি, মাদক ও অস্ত্র মামলার আসামিরা গ্রেপ্তার ভারত অধিনায়ক শুবমান গিলের হতাশা, মাঠ ও বলকে দোষারোপ নিট সুদ আয়, বিনিয়োগ ও ঋণ আদায়ে উন্নতি: ৯ মাসে এসবিএসি ব্যাংকের ইপিএস বেড়েছে ৩৩ শতাংশ। বরুড়ায় পারিবারিক কলহের জেরে বসতঘরে অগ্নিকাণ্ড, দুই পরিবার ক্ষতিগ্রস্ত অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি বেনাপোলে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, নিষিদ্ধ আওয়ামীলীগের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সফর, শেখ হাসিনার ফেরার পথ নিয়ে আলোচনা শাহজালাল বিমানবন্দরে ৩ কোটি টাকার সোনার বার জব্দ প্রতিদিন ওটস খেলে শরীরে আসতে পারে নানা উপকার, জানালেন চিকিৎসক শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

ভারত অধিনায়ক শুবমান গিলের হতাশা, মাঠ ও বলকে দোষারোপ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৪:০০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ভারত অধিনায়ক শুবমান গিলের — ওয়েলিংটনে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে ফল বের করতে না পেরে হতাশা প্রকাশ করেছেন ভারত অধিনায়ক শুবমান গিল। তিনি জানান, বোলারদের জন্য কোনো সহায়তা না থাকা এমন নিস্তেজ উইকেটে এর চেয়ে বেশি কিছু করার ছিল না। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড ১২০ ওভার ব্যাটিং করে ম্যাচটি ড্র করে। গিলের মতে, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে উইকেট আরও ব্যাটিংবান্ধব হয়ে ওঠা এবং বল দ্রুত নরম হয়ে যাওয়ায় ২০ উইকেট নেওয়া কঠিন হয়ে পড়েছিল।

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে গিল বলেন, "হ্যাঁ, কিছুটা হতাশা তো কাজ করছেই। আমরা যেমন ফল চেয়েছিলাম, তা পাইনি। তবে এটাও খেলারই অংশ। গত ছয়-সাত বছরে আমরা খুব একটা ম্যাচ ড্র করিনি।"

প্রথম ইনিংসে ৭০ রানে ৫ উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ডকে চাপে ফেলেছিল ভারত। তবে হেনরি নিকোলস ও গ্লেন ফিলিপসের দারুণ প্রতিরোধে স্বাগতিকেরা ৩৬৮ রান তোলে। জবাবে ভারত ৯ উইকেটে ৭২০ রান করে ইনিংস ঘোষণা করলেও দ্বিতীয় ইনিংসে কিউইদের নিয়মিত বিরতিতে আউট করতে পারেনি। শেষ দিনটি কাটিয়ে নিউজিল্যান্ড ৫ উইকেটে ২৩৯ রানে দিন শেষ করে।

ড্যারিল মিচেল ও টম ব্লান্ডেল ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন ৪৩ ওভার ব্যাটিং করে ৬৩ রানের ম্যারাথন জুটি গড়ে ভারতীয় বোলারদের হতাশ করেন। শেষ পর্যন্ত ড্র মেনে নিয়ে হাত মেলান দুই দলের খেলোয়াড়েরা।

গিলের মতে, ম্যাচ যত এগিয়েছে, উইকেট ততই নিস্তেজ হয়ে পড়েছে। তিনি বলেন, "আমরা যখন টেস্ট ম্যাচটি শুরু করেছিলাম, ভেবেছিলাম উইকেটে বোলারদের জন্য অনেক কিছু থাকবে। কিন্তু তৃতীয়, চতুর্থ ও পঞ্চম দিনে উইকেট আরও ব্যাটিংবান্ধব হয়ে যায়।" তিনি আরও জানান, ওভার গড়ানোর সঙ্গে বা দিন বাড়ার সঙ্গে উইকেটে কোনো পরিবর্তন আসেনি, বরং আরও মন্থর হয়ে গেছে।

বলের মান নিয়েও প্রশ্ন তুলেছেন ভারত অধিনায়ক। তার অভিযোগ, মাত্র ২৫-৩০ ওভারের মধ্যেই বল নরম হয়ে যাওয়ায় বোলাররা পর্যাপ্ত মুভমেন্ট বা বাউন্স পাননি। কোভিড-১৯ মহামারির সময় নিষিদ্ধ হওয়া বলে লালা ব্যবহারের নিয়ম এখনো কেন বহাল রাখা হয়েছে, তা নিয়েও বিস্ময় প্রকাশ করেন তিনি।

গিল বলেন, "উইকেট থেকে সাহায্য না মিললে এবং বলও নরম হয়ে গেলে বোলারদের জন্য উইকেট নেওয়া খুব কঠিন হয়ে পড়ে। ব্যাটের কানায় লাগা বল স্লিপ পর্যন্ত যায় না। পিচে মুভমেন্ট না থাকলে এলবিডব্লু করাও কঠিন। বল নিঃসন্দেহে বড় ভূমিকা রাখে।"

ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত এই টেস্ট ম্যাচটি ড্র হওয়ায় দুই দলের জন্যই এটি একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হিসেবে বিবেচিত হচ্ছে। গিলের মন্তব্যগুলো ভবিষ্যতে টেস্ট ক্রিকেটের জন্য উইকেটের মান এবং বলের ব্যবহার নিয়ে নতুন আলোচনা শুরু করতে পারে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

টেকনাফে ১৬ এপিবিএনের নেতৃত্বে যৌথ অভিযান, গ্রেপ্তার ৭, কারাদণ্ড ৬ জনের অপহরণ, ডাকাতির প্রস্তুতি, মাদক ও অস্ত্র মামলার আসামিরা গ্রেপ্তার

ভারত অধিনায়ক শুবমান গিলের হতাশা, মাঠ ও বলকে দোষারোপ

আপডেট সময় : ০১:১৪:০০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬