ঢাকা ১১:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানকে নিয়ে তাৎক্ষণিক কোনো হুমকি দেখছেন না আইজেনকোট ঢাকা দক্ষিণ সিটিতে শুরু হচ্ছে মেয়র কাপ: প্রশাসক আবদুস সালাম জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় জুলাই সনদের ভিত্তিতে এগোনোর আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর পাবনার ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতির সময় আওয়ামী লীগের হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাষ্ট্রপতি: দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মনোয়ার হোসেনের বদলি এনভিডিয়ার সিইও পদে ফিরলেন জেনসেন হুয়াং লেবাননের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে রাশিয়ার উদ্বেগ, সিরিয়ায় জাতীয় ঐক্যের আহ্বান আজকের আলোচিত খবর: খেলাপি ঋণ, মাতারবাড়ীর এলএনজি টার্মিনাল ও মাদক সমস্যা নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি নারী আবের কাওয়াস নির্বাচিত

ইরানকে নিয়ে তাৎক্ষণিক কোনো হুমকি দেখছেন না আইজেনকোট

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ইরানকে নিয়ে তাৎক্ষণিক কোনো — ইরান থেকে ইসরায়েলের বিরুদ্ধে বর্তমানে কোনো সরাসরি ও তাৎক্ষণিক সামরিক পদক্ষেপ নেওয়ার মতো হুমকি দেখছেন না ইসরায়েলের বিরোধী নেতা গাদি আইজেনকোট। তিনি ইরানের পরমাণু সক্ষমতাকে ইসরায়েলের জন্য সবচেয়ে গুরুতর হুমকি হিসেবে উল্লেখ করেছেন। বিশেষ করে ইরানের মজুত করা সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এই নেতা।

এক সংবাদ সম্মেলনে আইজেনকোট বলেন, ‘ইরানের হুমকি ইসরায়েল রাষ্ট্রের জন্য সবচেয়ে গুরুতর হুমকি। তবে এই মুহূর্তে এমন কোনো সরাসরি ও তাৎক্ষণিক হুমকি দেখছি না, যার জন্য নতুন সরকার গঠনের আগেই পদক্ষেপ নেওয়া প্রয়োজন।’

আইজেনকোট ইরানের পরমাণু কর্মসূচির প্রসঙ্গ তুলে বলেন, ‘ইরানের কাছ থেকে সবচেয়ে গুরুতর হুমকি হলো দেশটির কাছে থাকা ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম, যা এখনো ধ্বংস করা হয়নি বা সরিয়ে নেওয়া হয়নি। আমাদের এ বিষয়টির ওপরই গুরুত্ব দিতে হবে।’

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) তথ্য অনুযায়ী, ইরানের কাছে প্রায় ৪৪০ কেজি ইউরেনিয়াম রয়েছে, যা ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করা হয়েছে। পরমাণু অস্ত্র তৈরির জন্য সাধারণত ৯০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন হয়। তবে ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম থেকে আরও উচ্চমাত্রায় পৌঁছানো তুলনামূলক সহজ।

এদিকে, ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দলগুলোর সঙ্গে আইজেনকোটের নেতৃত্বাধীন পক্ষের ঐক্যের সরকার গঠনের আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। রোববার (২২ নভেম্বর) দুই পক্ষের মধ্যে এ আলোচনা অনুষ্ঠিত হয়।

গত অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে আইজেনকোটের নেতৃত্বাধীন জোট ৪৮টি আসন পেয়েছে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থেকে তারা ১৩ আসন পিছিয়ে রয়েছে।

নতুন সরকার গঠনের জন্য আইজেনকোটের হাতে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে। প্রয়োজনে এ সময়সীমা আরও ১৪ দিন বাড়ানো যেতে পারে। তবে নেতানিয়াহুর পক্ষের সঙ্গে সমঝোতা না হওয়ায় সরকার গঠনের প্রক্রিয়া অনিশ্চয়তার মুখে পড়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ইরানকে নিয়ে তাৎক্ষণিক কোনো হুমকি দেখছেন না আইজেনকোট

ইরানকে নিয়ে তাৎক্ষণিক কোনো হুমকি দেখছেন না আইজেনকোট

আপডেট সময় : ১০:৫৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬