ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কানাডা বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করবে সশস্ত্র বাহিনী যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত: প্রধানমন্ত্রী বরিশালের পরিত্যক্ত সরকারি ভবনে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে শতাধিক পরিবার এলআর গ্লোবাল হারাচ্ছে ছয় মিউচুয়াল ফান্ডের সম্পদ ব্যবস্থাপনার দায়িত্ব পোশাকশ্রমিকদের নতুন বেতন চূড়ান্ত হতে পারে আজ, মালিকপক্ষের প্রস্তাব ১৫,৭০০ টাকা ঝিনাইদহে জামায়াতের নতুন আমিরদের শপথ গ্রহণ, দুই এমপি উপস্থিত জামায়াত আমির ডা. শফিকুর রহমান দেশে ফিরলেন, মালয়েশিয়া সফর বাতিল শ্রীপুরে শ্রমিক আন্দোলনে সংঘর্ষ: কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনা সাতক্ষীরায় সেপটিক ট্যাংকে নেমে ২ জনের মৃত্যু, আরও ২ জন অসুস্থ জয়পুরহাটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে কারারক্ষী আটক

সশস্ত্র বাহিনী যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত: প্রধানমন্ত্রী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

সশস্ত্র বাহিনী যেকোনো চ্যালেঞ্জ — বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) নোয়াখালীর স্বর্ণদ্বীপে সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষ বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

মহড়া শেষে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে। এর সাক্ষী হতে পেরে আমি গর্বিত। জাতির ইতিহাসে এটিই সর্বপ্রথম যৌথ সামরিক মহড়া, যেখানে তিন বাহিনীর স্পেশাল ফোর্স একসঙ্গে অনুশীলন সম্পন্ন করেছে।’

তিনি আরও বলেন, ‘আজকের এই মহড়া বিশ্বের দরবারে স্পষ্ট বার্তা দেবে যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার ও যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত। এই মহড়ার পেছনে দূরদর্শী চিন্তা সরকারের সামরিক আধুনিকায়নের অঙ্গীকারের প্রতিফলন।’

সশস্ত্র বাহিনী দেশের জন্য গর্বের উল্লেখ করে সরকারপ্রধান বলেন, ভবিষ্যতে যেকোনো সংকটে দায়িত্ব পালনে তারা অবিচল থাকবেন।

এর আগে প্রথমবারের মতো আয়োজিত এ যৌথ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধানরা। সশরীরে যুদ্ধক্ষেত্রে উপস্থিত সরকারপ্রধানের সামনে নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শন করেন সশস্ত্র বাহিনীর সদস্যরা।

সেনাপ্রধানকে সঙ্গে নিয়ে সামরিক যান চালিয়ে মহড়া পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন প্রতিরক্ষা উপদেষ্টা, তিন বাহিনীর প্রধানসহ মন্ত্রিসভার কয়েকজন সদস্য।

যৌথ এ মহড়ার প্রেক্ষাপট ছিল খনিজসম্পদে সমৃদ্ধ স্বর্ণদ্বীপ শত্রুপক্ষের দখল থেকে মুক্ত করা। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমানা পুনরুদ্ধারের কৌশলগত অনুশীলনে স্থল, নৌ ও আকাশপথে একযোগে শত্রুর দুর্গ গুঁড়িয়ে দেওয়ার মহড়া চালান তিন বাহিনীর বিশেষায়িত সদস্যরা।

মহড়ায় আকাশ থেকে প্যারা-কমান্ডোদের অবতরণ এবং শত্রুর ঘাঁটি লক্ষ্য করে অবস্থান নেওয়ার মাধ্যমে বিমানবাহিনীর সক্ষমতা তুলে ধরা হয়। অন্যদিকে, নৌ-কমান্ডোদের অভিযান এবং স্থলপথে সম্মুখযুদ্ধে শত্রুর দুর্গ ভাঙার নৈপুণ্য দেখান সেনা কমান্ডোরা।

এবারের যৌথ প্রশিক্ষণ মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেয়।

নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা স্বর্ণদ্বীপে প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কানাডা বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করবে

সশস্ত্র বাহিনী যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৭:২৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬