ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তারুণ্যের বাস্তব ভাবনায় মাহে রামাদান: তাজকিয়ার সেমিনার ও কেন্দ্রীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির টহল ও তল্লাশী জোরদার টেকনাফে কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল ছেংগারচর পৌর ভূগর্ভস্থ পানি শোধনাগার উদ্বোধনের ৩ বছরেও কাজে আসছে না পানি শোধনাগার, বঞ্চিত স্থানীয়রা এইচএসসি ফলাফল বিপর্যয়ে মতলব উত্তরের দুই কলেজে পাঠদান স্থগিত কালীগঞ্জের নলতায় আল আমিন ট্রাস্ট মসজিদ কমপ্লেক্স উদ্বোধনী পরামর্শ সভা অনুষ্ঠিত জেসমিনা খানম: সমাজসেবা  থেকে সংসদে যেতে চান বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ আটক ১ পেকুয়ায় ঘুষের টাকা ফেরত চাওয়ায় ভ্রাম্যমাণ আদালতে মা–মেয়ের এক মাসের কারাদণ্ড

চৌদ্দগ্রামে সৎ দাদা কর্তৃক নাতনীকে ধর্ষণ চেষ্টা, দাদী গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৭:২৩ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

চৌদ্দগ্রামে সৎ দাদা কর্তৃক নাতনীকে ধর্ষণ চেষ্টা, দাদী গ্রেফতার

চৌদ্দগ্রাম প্রতিনিধি: চৌদ্দগ্রামে ১১ বছরের এক শিশু কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগ উঠেছে সৎ দাদা বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ দাদী আমেনা বেগমকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে ১৪ মার্চ উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকাপুর গ্রামে।

তথ্যটি সোমবার দুুপুরে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হিলাল উদ্দিন আহাম্মেদ। গ্রেফতারকৃত আমেনা অভিযুক্ত সৎ দাদা নজরুল ইসলামের ২য় স্ত্রী। এ ঘটনায় শিশু কন্যার মা বাদী হয়ে দাদা ও দাদীর বিরুদ্ধে থানা মামলা দায়ের করেছেন।

ওসি জানান, গত ১৪ মার্চ ১১ বছরের শিশু কন্যা কালিকাপুর এলাকায় ফুটবল মাঠে খেলছিলো। এ সময় তার সৎ দাদা নজরুল ইসলাম (৪৫) কৌশলে ঐ শিশু কন্যাকে ডেকে নিয়ে ঘরের ভিতরে দরজা বন্ধ করে ধর্ষনের চেষ্টা করেন। শিশুটি কান্না করলে তার দাদী আমেনা বেগম ঘরের দরজা খুলে দেখে তার দাদা তাকে ধর্ষনের চেষ্টা করছে।

ধর্ষনের বিষয়টি কাউকে না বলার জন্য দাদী তার শিশু নাতনীকে হুমকি দমকি দেন। তারপরও বিষয়টি শিশু কন্যা তার মা এবং বাবাকে অবহিত করলে গত ১৬ মার্চ স্থানীয় ভাবে একটি শালিসী সভা বসে। সভায় ঐ শিশু কন্যাটি প্রকৃত ঘটনা প্রকাশ করলে তার দাদী তাকে মারধর করে এবং প্রাণ নাশের হুমকি দেয়।

শালিসে তার সৎ দাদা নজরুল ইসলাম ও শিশু কন্যাটিকে মারধরের চেষ্টা করে। এ ঘটনায় শিশুটির মা দাদা নজরুল ইসলাম ও দাদী আমেনা বেগমকে আসামী করে ১৬ মার্চ রাতে একটি মামলা দায়ের করে। পরে পুলিশ অভিযান চালিয়ে দাদী আমেনা বেগমকে গ্রেফতার করতে পারলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রধান অভিযুক্ত সৎ দাদা নজরুল ইসলাম পালিয়ে যায়।

সোমবার দুপুরে গ্রেফতারকৃত দাদী আমেনা বেগমকে পুলিশ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের বাস্তব ভাবনায় মাহে রামাদান: তাজকিয়ার সেমিনার ও কেন্দ্রীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে সৎ দাদা কর্তৃক নাতনীকে ধর্ষণ চেষ্টা, দাদী গ্রেফতার

আপডেট সময় : ০৫:২৭:২৩ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫