ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে আলোর ছোঁয়া যুব ফ্রেন্ডশিপ ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিক সাইফীর উপর দেলোয়ার কর্তৃক হামলা যশোরের শার্শা’ গোগা সীমান্তে ১২ পিস ইয়াবাসহ কিশোর গ্রেফতার ‎সিদ্ধিরগঞ্জের চিটাগংরোডে অবৈধ দোকান উচ্ছেদে শিমরাইল হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান যশোরের তিনটি আদালত বর্জনের সিদ্ধান্ত আইনজীবীদের টেকনাফে কোস্ট গার্ডের দুই অভিযানে সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা জব্দ, আটক ১ বেনাপোল বাজারে মৌসুমের আগেই তরমুজ ৯০ টাকা, রমজানে ইফতারের পণ্যে নেই স্বস্তি পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে লাখো ভক্তের পদচারনায় ওরশে মোকাদ্দাস অনুষ্ঠিত যশোরে ফার্সি ড্রেস আর জিন্স পাঞ্জাবিতে নজর শিশুদের টেকনাফ পৌরসভায় নারী কাউন্সিলর প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চেয়েছেন প্রয়াত বিএনপি নেতার মেয়ে

অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার প্রক্রিয়া হচ্ছে একটা উছিলা: জি এম কাদের

রংপুর-৩ (সদর) আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ও দলটির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‌‘অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার প্রক্রিয়া হচ্ছে একটা উছিলা। আসলে তারা গণভোটের মাধ্যমে হ্যাঁ ভোট নিয়ে ক্ষমতায় থাকতে চায়। এনসিপি ও জামায়াতও থাকবে তাদের সঙ্গে। তারা ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্যই গণভোটের বাহানা নিয়েছে।’ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা থেকে রংপুরে এসে নগরীর সেনপাড়ার বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। রংপুর-৩ আসনে দলের প্রার্থী হিসেবে নির্বাচনি প্রচারণায় অংশ নিতে নিজ এলাকায় আসেন দলটির চেয়ারম্যান। জাপার চেয়ারম্যান বলেন, ‘এই সরকারের কাছে জনগণের কোনও জবাবদিহি নেই। নির্বাচনের পর যে সংসদ গঠিত হবে, জনপ্রতিনিধিরা যে সরকার গঠন করবে, তাদের তারা কোনও ক্ষমতা দেবে না; এমন ষড়যন্ত্র করা হচ্ছে। সেখাবে সবকিছু করা হচ্ছে।’অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন রেখে জি এম কাদের বলেন, ‘জামায়াত, এনসিপি ও বর্তমান সরকার মিলে একটি সরকারি দল হয়ে গেছে। এই নির্বাচনে জাতীয় পার্টি এখন পর্যন্ত লেভেল প্লেয়িং ফিল্ড পাচ্ছে না। যেহেতু সরকারি দলের অধীনে নির্বাচন হচ্ছে, সরকারের অধীনে এনসিপি তাদের পৃষ্ঠপোষকতায় দল গঠন করেছে এবং জামায়াতও বিভিন্নভাবে এনসিপির সঙ্গে যুক্ত। কাজেই জামায়াত, এনসিপি এবং বর্তমান সরকার মিলে একটি সরকারি দল। ফলে তাদের অধীনে নির্বাচন কখনও সুষ্ঠু হবে না। এই নির্বাচন খারাপ হবে এতে কোনও সন্দেহ নেই। বড় একটি দল বাদ পড়েছে। তবু লেভেল প্লেয়িং ফিল্ড নেই। প্রতিদিন সংঘর্ষ হচ্ছে, মানুষ হত্যা করা হচ্ছে। কাজেই নির্বাচন ভালো হবে না।’মতবিনিময় সভায় জাতীয় পার্টির রংপুর জেলা কমিটির আহ্বায়ক আজমল হোসেনসহ স্থানীয় জাপার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শুক্রবার থেকে জি এম কাদের নিজ নির্বাচনি এলাকায় গণসংযোগ করবেন বলে দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে আলোর ছোঁয়া যুব ফ্রেন্ডশিপ ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার প্রক্রিয়া হচ্ছে একটা উছিলা: জি এম কাদের

আপডেট সময় : ০৩:১০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬