ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ সদরে এবার কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই হাটের ইজারা সম্পন্ন, প্রশংসিত ইউএনও ফয়েজ উদ্দিন আনসার-ভিডিপি সদস্যদের হাত ধরে প্রতিটি গ্রাম আর্থসামাজিক উন্নয়নের কেন্দ্রে পরিণত হবে : প্রধানমন্ত্রী অতিরিক্ত অধিকাল ভাতার দাবিতে বেনাপোল স্থল বন্দরে মানববন্ধন, এক মাসের আশ্বাসে আন্দোলন স্থগিত নরসিংদীর শিবপুরে ভূমি মেলায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুঃ আব্দুর রহিম উখিয়ায় বিজিবির দুই অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার পটিয়ায় গণমাধ্যম কর্মীদের সাথে আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি), চট্টগ্রাম এর কার্যক্রম বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত বেনাপোল বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রেন থেকে মাদক উদ্ধার, চোরাই পণ্য পাচার হচ্ছে যাত্রীবাহী ট্রেনে নারায়ণগঞ্জে ‘ভূমিসেবা মেলা ২০২৬’ এর উদ্বোধন ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামাত আয়োজনে প্রস্তুতিমূলক সভা রামগড় চাষীনগরে উদ্ধার হওয়া শ্যামলী পরিবহন চালকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

আফগানদের দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৯:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: নতুন প্রধান কোচ নিয়োগ দিয়েছে আফগানিস্তান। এক সময় বাংলাদেশে কাজ করা রিচার্ড পাইবাসকে দায়িত্ব দিয়েছে তারা। শ্রীলঙ্কার বিপক্ষে আসছে সিরিজ থেকে আফগানদের সঙ্গে যোগ দেবেন এই ইংলিশ কোচ।

আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে শ্রীলংকার বিপেেক্ষ সাদা বলের সিরিজের আগে পাইবাস দলের সঙ্গে যোগ দেবেন।

জনাথন ট্রটের স্থলাভিষিক্ত হয়েছেন পাইবাস। তিন বছর কোচিং করার পর টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে পদ ছাড়েন ট্রট।

পাইবাসের খেলোয়াড়ী জীবন চোটের কারণে ক্ষতিগ্রস্থ হয়। ১৯৮৬ সালে সাফোকের হয়ে তিনি মাত্র একটি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছিলেন। তবে কোচ হিসেবে বিশ্বজুড়ে সাফল্য পেয়েছেন তিনি। ১৯৯৯ থেকে ২০০৩ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধান কোচ ছিলেন এবং তার অধীনেই দল ১৯৯৯ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ওঠে।

২০১৩ সালে তিনি স্বল্প সময়ের জন্য বাংলাদেশের প্রধান কোচ ছিলেন। এছাড়া ২০১৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত ছয় বছর ওয়েস্ট ইন্ডিজ দলের সাথেও কাজ করেছেন। প্রথমে ছিলেন ক্রিকেট পরিচালক, পরে হাই-পারফরম্যান্স বিশেষজ্ঞ এবং শেষে প্রধান কোচ হিসেবে।

ইংল্যান্ডের কাউন্টি ক্লাব মিডলসেক্স এবং দক্ষিণ আফ্রিকার ঘরোয়া লিগে বর্ডার ও টাইটানস দলের সঙ্গেও তিনি কাজ করেছেন।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান গ্রপপ পর্ব থেকে বিদায় নিয়েছে। গ্রুপে তারা প্রথম দুই ম্যাচে যথাক্রমে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যায়।

আফগানিস্তানের ভাগ্য ফেরাতে পাইবাসের অভিজ্ঞতা গুরাুত্বপূর্ণ হতে পারে। তিনি মার্চে সংযুক্ত আরব আমিরাতে দলের সঙ্গে যোগ দেবেন। আগামী ১৩-২৫ মার্চের মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে আফগানিস্তান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ সদরে এবার কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই হাটের ইজারা সম্পন্ন, প্রশংসিত ইউএনও ফয়েজ উদ্দিন

আফগানদের দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ

আপডেট সময় : ১১:৫৯:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬