ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে ৫০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক রামগড়ে গ্রামীণ সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ বালুর পরিবর্তে ব্যবহার হচ্ছে পাহাড়ের লাল মাটি যশোরে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার পটুয়াখালী ভার্সিটিতে, সিনিয়র-জুনিয়র তুমুল সংঘর্ষ যশোরের শার্শায় আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্য-আটক দুমকি উপজেলায়, বিএনপি কার্যালয় ভাঙচুর মামলা ঘিরে অর্থ আদায়ের অভিযোগ সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযান,মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ১৪ জন গ্রেপ্তার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের স্ত্রীর ২ সঞ্চয় হিসাব অবরুদ্ধের আদেশ ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযান,মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ১৪ জন গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

শেখ নিয়াজ মোহাম্মদ, আলোকিত কাগজ প্রতিবেদক: ‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে ৮ জন মাদক কারবারি ও ৬ জন ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

‎নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে একটি চৌকস আভিযানিক দল ৪ মার্চ ২০২৬ রাত ১০টা থেকে ৫ মার্চ ২০২৬ সকাল ৬টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মোট ১৪ জন আসামিকে গ্রেফতার করা হয়।

‎গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন—‎মোঃ কাউসার আহম্মেদ ওরফে পলাশ (৩০), মোঃ খোকন (২৯), সাজ্জাদ জামান ওরফে সোয়াদ (২৪), শামীম (২০), বিজয় (২৮), মোঃ শরীফ (৩১), তাজেল খান (২৬) ও মোঃ এনামুল হক (৩০)।

‎এ সময় তাদের হেফাজত থেকে ২১০ পুরিয়া হেরোইন, ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ৪ বোতল ফেন্সিডিল ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া পৃথক অভিযানে বিভিন্ন মামলার ৬ জন ওয়ারেন্টভুক্ত আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে।

‎এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ এলাকায় মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় রাতভর অভিযান চালিয়ে মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, সিদ্ধিরগঞ্জ এলাকাকে মাদকমুক্ত রাখতে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
‎গ্রেফতারকৃত সকল আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে ৫০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযান,মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ১৪ জন গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:১০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬