মোঃ হারুন অর রশিদ,উখিয়া, কক্সবাজার: ৬ই মার্চ (২০২৬ )শুক্রবার কোস্ট ফাউন্ডেশন পালংখালী শাখার উদ্যোগে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এতে উদ্ভাধক হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া এরিয়া ব্যবস্থাপক রফিকুল ইসলাম।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুল হক মেম্বার (ইউপি সদস্য, ৭নং ওয়ার্ড, পালংখালী)। বিশেষ অতিথি: মুফিদুল আলম সিকদার, সর্দার, পালংখালী কেন্দ্রীয় জামে মসজিদ।ছৈয়দু – সর্দার, পালংখালী কেন্দ্রীয় জামে মসজিদ। জাহেদ শাহ, সভাপতি, উখিয়া উপজেলা ওলামাদল। রাইহান চৌধুরী, সাধারণ সম্পাদক, ৭নং ওয়ার্ড বিএনপি। সঞ্চালনায় ছিলেন পালংখালী শাখা ব্যবস্থাপক মোজাহিদুল ইসলাম।
ইফতারের পূর্বে উপস্থিত অতিথিবৃন্দ ও কোস্ট ফাউন্ডেশনের কর্মকর্তাগণ সংক্ষিপ্ত আলোচনায় মিলিত হন। মাহফিলে দেশ ও জাতির কল্যাণ এবং সংস্থার উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলে একসাথে ইফতার গ্রহণ করেন।
সংবাদ শিরোনাম ::
কোস্ট ফাউন্ডেশন পালংখালী শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
-
প্রতিনিধির নাম - আপডেট সময় : ১১:৩০:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
- ৪ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















