পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় সরকারি রেজিষ্ট্রেশনকৃত শ্রমিক সংগঠন পটিয়া অটো টেম্পো সিএনজি সমবায় সমিতির সদস্য ও কার্ড নম্বর ১৭১৮ মাহবুব আলমসন্রাসী নুর মোহাম্মদ এর ছুরিকাঘাতে নিহত হওয়ায় তার মৃত্যুর দাবি নমিনির চেক তার পিতা হাজী এজাহার মিয়ার কাছে হস্তান্তর করেছেন সমিতির নেতৃবৃন্দ।
বুধবার ১ এপ্রিল দুপুরে সমিতির কবির মার্কেট কার্যলয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটিয়া অটো টেম্পাে। সিএনজি সমবায় সমিতির সভাপতি বদিউল আলম। সাধারণ সম্পাদক মুহাম্মদ মঞ্জুর হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের অর্থ সম্পাদক লোকমান হোসেন (পাপ্পু) সহ সভাপতি লোকমান হোসেন (বাছা), সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হারুনুর রশিদ, প্রচার সম্পাদক মুহাম্মদ ফোরকান, সাবেক প্রচার সম্পাদক মুহাম্মদ বেলাল, সমিতির কার্যকরী কমিটির সদস্য মোহাম্মদ ফোরকান, আবদুর রহিম, আমির হোসেন, রুবেল, নুরুল কবীর, আলী আজগর, মোজাম্মেল হক প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা।
সিএনজি চালক মাহবুব আলমের খুনী সন্রাসী নুর মোহাম্মদ কঠোর দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করেন সমিতির নেতৃবৃন্দ।
উল্লেখ্য: গত ২৬ মার্চ সকালে পারিবারিক জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সিএনজি চালক মাহবুব আলম’কে নুর মোহাম্মদ নামে এক সন্রাসী প্রকাশ্যে জনসম্মুখে ছুরিকাঘাত করে। ঐ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে পটিয়া হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করলে তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় কর্তব্যরত চিকিৎসকগন তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে রেফার করে। চমেক হাসপাতাল নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)’তে, ৪দিন চিকিৎসার পর ২৯ মার্চ রাত সাড়ে ৮ সময় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
প্রতিনিধির নাম 













