মোহাম্মদ রাসেল টেকনাফ প্রতিনিধ:- কক্সবাজারের টেকনাফে প্রায় ২ কোটি ৫৫ লাখ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর একটি আভিযানিক দল টেকনাফ উপজেলার সাবরাংয়ের কাটাবুনিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্দেহজনক মোটরসাইকেলকে থামার সংকেত দিলে আরোহীরা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে মোটরসাইকেলসহ দুইজনকে আটক করা হয়। আটকদের কাছ থেকে একটি বস্তা তল্লাশি করে প্রায় ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৫৫ লাখ টাকা। আটক ব্যক্তিরা হলেন—মো. জায়েদ (২৬), পিতা জাহেদ হোসেন, করাচিপাড়া, সাবরাং এবং সোহেল (১৮), পিতা আব্দুল আলম, পানছড়িপাড়া, সাবরাং, টেকনাফ। জব্দকৃত ইয়াবা ও পাচার কাজে ব্যবহৃত মোটরসাইকেলসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ড জানায়, মাদক পাচার প্রতিরোধে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সংবাদ শিরোনাম ::
টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
-
প্রতিনিধির নাম - আপডেট সময় : ০৪:৫২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
- ৩১ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

















