ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআইয়ের সাহায্যে যেভাবে ইরানে হামলা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল রোমান্স ছেড়ে এবার অ্যাকশনে ‘সাইয়ারা’ খ্যাত আহান পাণ্ডে ২০ বছর পর শ্রীলঙ্কার কাছে হারলো বাংলাদেশ রামগড় উপজেলা স্বাস্থ কমপ্লেক্স এর চিকিৎসক বিজয় মজুমদারের হামলায় সহকর্মী আহত জেলা প্রশাসন কর্তৃক বরাদ্দকৃত চাল বিতরণ করলেন আঁধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থা নারায়ণগঞ্জ জেলার পুলিশ লাইন্স এ ক্যান্সার সচেতনতা বিষয়ক স্বাস্থ্য শিক্ষা সেশন অনুষ্ঠিত ঘোড়া বিক্রি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: ওসি খন্দকার নাসির উদ্দিনের প্রতিবাদ কাল স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান টেকনাফে পুলিশের পৃথক অভিযানে ৭ আসামি গ্রেফতার টেকনাফে কোস্ট গার্ডের বড় অভিযান: ১১৮ কোটি টাকার অবৈধ জাল জব্দ

টেকনাফে কোস্ট গার্ডের বড় অভিযান: ১১৮ কোটি টাকার অবৈধ জাল জব্দ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান.স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে কোস্ট গার্ডের নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে প্রায় ১১৮ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ মাছ ধরার জাল জব্দ করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন টেকনাফ, বাহারছড়া আউটপোস্ট এবং মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে টেকনাফ থানাধীন শামলাপুর বাজার এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানকালে দুইটি গুদামে তল্লাশি চালিয়ে প্রায় ১১৮ কোটি ১০ লাখ টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের মধ্যে রয়েছে ৬০ লাখ মিটার চরঘেরা জাল, ৪০ লাখ মিটার কারেন্ট জাল এবং ২০টি বেহুন্দি জাল।

তবে অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট অবৈধ জাল ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরে জব্দকৃত জালসমূহ টেকনাফ উপজেলা মৎস্য বিভাগের প্রতিনিধির উপস্থিতিতে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, দেশের সামুদ্রিক ও উপকূলীয় মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

এআইয়ের সাহায্যে যেভাবে ইরানে হামলা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

টেকনাফে কোস্ট গার্ডের বড় অভিযান: ১১৮ কোটি টাকার অবৈধ জাল জব্দ

আপডেট সময় : ০৫:৩২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬