ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার : কক্সবাজারের টেকনাফ থানা এলাকায় গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদক ও অস্ত্র উদ্ধার অভিযানে পৃথক অভিযান পরিচালনা করে মোট ৭ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (০৩ এপ্রিল ২০২৬) পরিচালিত এ অভিযানে কক্সবাজারের পুলিশ সুপার জনাব এ.এন.এম. সাজেদুর রহমানের সার্বিক নির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার, উখিয়া সার্কেলের পরিকল্পনায় টেকনাফ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অংশ নেয়।
অভিযানে অংশগ্রহণকারী কর্মকর্তাদের মধ্যে ছিলেন এসআই (নিঃ) শুভ মিত্র তালুকদার, এএসআই (নিঃ) তুষার দাশ, এএসআই (নিঃ) তাপস কান্তি দাস ও এএসআই (নিঃ) মানস বড়ুয়া।
পুলিশ জানায়, অভিযানে ৬ বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ২টি সিআর সাজা, ২টি জিআর পরোয়ানা এবং ১টি সিআর পরোয়ানায় ২ জনসহ নিয়মিত মামলায় ২ জন এবং মোবাইল কোর্টে ১ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধির নাম 



















