ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেকনাফে সাবেক মেম্বার দিলদার আহমদের মৃত্যুতে এমপি শাহজাহান চৌধুরীর শোক উখিয়ার পালংখালীতে চাঞ্চল্যকর হামলার মূলহোতা গ্রেপ্তার কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, তদন্ত ও সহায়তার নির্দেশ সরকারি জলমহাল ইজারায় প্রকৃত জেলেদের স্বার্থ সংরক্ষণ করা হবে: ভূমিমন্ত্রী এক ঘণ্টা কমিয়ে ব্যাংক লেনদেন ১০টা থেকে ৩টা গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চায় সরকার যশোর শিক্ষা বোর্ড : এইচএসসির উত্তরপত্র মূল্যায়নে ৫২৫৫ পরীক্ষক পাচ্ছেন প্রায় ৮ কোটি টাকা বালিয়াকান্দিতে পেঁয়াজ সংরক্ষণের ঘর ভেঙে পড়ে কিশোরীর মর্মান্তিক মৃত্যু মতলব উত্তর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন  ইমন-মুস্তাফিজ নৈপুন্যে জয়ে ফিরল লাহোর

টেকনাফে পুলিশের অভিযান ৮ আসামি গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৫:৫১ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে পুলিশের সাঁড়াশি অভিযানে বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত ও একাধিক মামলার পরোয়ানাভুক্তসহ মোট ৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল ২০২৬) পরিচালিত পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

জেলা পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানের নির্দেশনায় এবং টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে অংশ নেন এসআই (নিঃ) আব্দুস সালাম, এসআই (নিঃ) জাফর আলম, এএসআই (নিঃ) শাহ আলম, এএসআই (নিঃ) মো. আলাউদ্দিনসহ সঙ্গীয় ফোর্স।

পুলিশ জানায়, গ্রেফতারদের মধ্যে ১ জন ১ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত (অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড) এবং অপর ১ জন ১ বছর ৬ মাস সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত (অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড) আসামি রয়েছেন।

এছাড়া ২ জন জিআর পরোয়ানাভুক্ত, ৪ জন একাধিক জিআর পরোয়ানাভুক্ত এবং নিয়মিত মামলার ২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন, মাদক ও অস্ত্র উদ্ধারে টেকনাফ এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

টেকনাফে সাবেক মেম্বার দিলদার আহমদের মৃত্যুতে এমপি শাহজাহান চৌধুরীর শোক

টেকনাফে পুলিশের অভিযান ৮ আসামি গ্রেফতার

আপডেট সময় : ০৪:০৫:৫১ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬