ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজার উখিয়ার পালংখালীতে গোলাগুলি, হামলা ও ভাঙচুরের মাধ্যমে ত্রাস সৃষ্টির ঘটনায় চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি সৈয়দ বশর ওরফে ‘ছি ছি’কে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
র্যাব সূত্র জানায়, গত ২৯ মার্চ ২০২৬ তারিখে উখিয়া উপজেলার পালংখালী এলাকায় একদল দুষ্কৃতকারী অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর ও গোলাগুলির ঘটনা ঘটায়। এতে কয়েকজন গুরুতর জখম হন এবং এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় উখিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
ঘটনার পরপরই আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে র্যাব-১৫ গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় ৩ এপ্রিল ২০২৬ তারিখ সন্ধ্যা ৭টা ২০ মিনিটে র্যাব-১৫ এর একটি আভিযানিক দল উখিয়ার পালংখালী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মামলার ১ নম্বর ও প্রধান আসামি ছৈয়দুল বশর ওরফে ‘ছিয়ক’ (৩৯)কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া এলাকার বাসিন্দা এবং আব্দুল ছবুরের ছেলে। তার বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তারের পর তাকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র্যাব।
প্রতিনিধির নাম 



















