ঢাকা ১০:২৩ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারের মহেশখালী ও রামুতে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন ফুটপাত দখলবাজি উচ্ছেদে জেলা প্রশাসনের তৎপরতা, হাইওয়েতে সাময়িক উত্তেজনা নারায়ণগঞ্জের মন্ডলপাড়া সেই জ্বীনের মসজিদ সংরক্ষণের লক্ষ্যে পরিদর্শনে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির নারায়ণগঞ্জে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে ধর্মীয় মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন জেলা প্রশাসন কর্তৃক বরাদ্দকৃত চাল বিতরণ করলেন আঁধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থা নারায়ণগঞ্জ জেলার পুলিশ লাইন্স এ ক্যান্সার সচেতনতা বিষয়ক স্বাস্থ্য শিক্ষা সেশন অনুষ্ঠিত বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও সালেহ শিবলী ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেলেন রফিক

ট্রাক চালক সুজন হত্যা: শেখ হাসিনাসহ ৩২ জনের বিরুদ্ধে চার্জশিট

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০০:১২ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চব্বিশের জুলাই আন্দোলন চলাকালে ট্রাক চালক সুজনকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩২ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট।

রোববার (৫ এপ্রিল) মোহাম্মদপুর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মিজানুর রহমান বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ৩১ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা অ্যান্টি টেররিজম ইউনিটের পরিদর্শক শংকর কুমার ঘোষ এ চার্জশিট দাখিল করেন।

আগামী বুধবার (৮ এপ্রিল) চার্জশিট গ্রহণ বিষয় শুনানির জন্য দিন ধার্য রয়েছে।

চার্জশিটভুক্ত উল্লেখযোগ্য অন্যান্য আসামিরা হলেন— সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইন মন্ত্রী আনিসুল হক, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, জাহাঙ্গীর কবীর নানক, সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক সংসদ সদস্য সাদেক খান, সাবেক কাউন্সিলর তারিকুজ্জামান রাজিব, আসিফ আহম্মেদ সরকার ও সলিমউল্লাহ সলু।

মামলার অভিযোগ থেকে জানা যায়, চব্বিশের আন্দোলন চলাকালে ২০ জুলাই সন্ধ্যায় মোহাম্মদপুর থানার বছিলা রোডে ৩৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ের পাশে আসামীগণের সরাসরি নির্দেশনায়, পরিকল্পনায় এবং প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণে হত্যার উদ্দেশ্যে নিরাপরাধ শান্তিপূর্ণ মিছিলের ওপর দেশীয় অস্ত্রশস্ত্রসহ আগ্নেয়াস্ত্র ব্যবহার করিয়া গুলি বর্ষণ করে আসামিরা।

সে সময় সুজন ট্রাকটি মোহাম্মদপুর থানাধীন বেড়িবাধস্থ লাউতলা পার্কিং এ রাখার জন্য বাহির হয়। পরবর্তীতে মো. সুজন আসামিদের ছোঁড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে স্থানীয় অজ্ঞাত লোকজন সুজনকে গুলিবিদ্ধ অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার মো. সুজন (২৪) কে মৃত ঘোষণা করে।

এ ঘটনায় ২০২৪ সালের ২২ আগস্ট রাজধানীর মোহাম্মদপুর থানায় একটি মামলা করেন নিহত সুজনের ভাই রফিকুল ইসলাম।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারের মহেশখালী ও রামুতে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন

ট্রাক চালক সুজন হত্যা: শেখ হাসিনাসহ ৩২ জনের বিরুদ্ধে চার্জশিট

আপডেট সময় : ০৫:০০:১২ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬