ঢাকা ১০:২০ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারের মহেশখালী ও রামুতে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন ফুটপাত দখলবাজি উচ্ছেদে জেলা প্রশাসনের তৎপরতা, হাইওয়েতে সাময়িক উত্তেজনা নারায়ণগঞ্জের মন্ডলপাড়া সেই জ্বীনের মসজিদ সংরক্ষণের লক্ষ্যে পরিদর্শনে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির নারায়ণগঞ্জে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে ধর্মীয় মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন জেলা প্রশাসন কর্তৃক বরাদ্দকৃত চাল বিতরণ করলেন আঁধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থা নারায়ণগঞ্জ জেলার পুলিশ লাইন্স এ ক্যান্সার সচেতনতা বিষয়ক স্বাস্থ্য শিক্ষা সেশন অনুষ্ঠিত বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও সালেহ শিবলী ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেলেন রফিক

যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৭:৫১ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর জেলা প্রতিনিধি : যশোরে আনুষ্ঠানিকভাবে শুরু হলো হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি। রোববার সকাল ৯টায় সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের বিরামপুর কমিউনিটি ক্লিনিকে এ কর্মসূচির উদ্বোধন করেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মুজিবুর রহমান।

কর্মসূচির প্রথম দিনে যশোর পৌর এলাকা ও নওয়াপাড়া ইউনিয়নের বাসিন্দারা টিকা পাচ্ছেন। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নওয়াপাড়ার ৬টি কেন্দ্র এবং যশোর পৌরসভার ৯টি ওয়ার্ডে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের এই টিকা প্রদান করা হচ্ছে।

এদিকে, বেলা ১১টায় যশোর পৌরসভায় আরেকটি টিকাকেন্দ্রের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ডা. মুজিবুর রহমান, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সিভিল সার্জন ডা. মাসুদ রানা, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক রাসেলসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও চিকিৎসকরা।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, যশোরে এ কর্মসূচির জন্য অতিরিক্ত ৯০ হাজার ডোজ টিকা বরাদ্দ পাওয়া গেছে এবং টিকার কোনো ঘাটতি নেই। পর্যায়ক্রমে জেলার সকল শিশুকে এই টিকার আওতায় আনা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারের মহেশখালী ও রামুতে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন

যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন

আপডেট সময় : ০৫:২৭:৫১ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬