ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারের মহেশখালী ও রামুতে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন ফুটপাত দখলবাজি উচ্ছেদে জেলা প্রশাসনের তৎপরতা, হাইওয়েতে সাময়িক উত্তেজনা নারায়ণগঞ্জের মন্ডলপাড়া সেই জ্বীনের মসজিদ সংরক্ষণের লক্ষ্যে পরিদর্শনে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির নারায়ণগঞ্জে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে ধর্মীয় মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন জেলা প্রশাসন কর্তৃক বরাদ্দকৃত চাল বিতরণ করলেন আঁধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থা নারায়ণগঞ্জ জেলার পুলিশ লাইন্স এ ক্যান্সার সচেতনতা বিষয়ক স্বাস্থ্য শিক্ষা সেশন অনুষ্ঠিত বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও সালেহ শিবলী ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেলেন রফিক

ফুটপাত দখলবাজি উচ্ছেদে জেলা প্রশাসনের তৎপরতা, হাইওয়েতে সাময়িক উত্তেজনা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৯:১৩ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

আলোকিত কাগজ প্রতিবেদক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ হাইওয়েতে জেলা প্রশাসন ও সড়ক ও জনপদ বিভাগের যৌথ উদ্যোগে অবৈধ ফুটপাত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসন, সড়ক ও জনপদ বিভাগ, জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের যৌথ উপস্থিতিতে অভিযান শুরু হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার খন্দকার শমিত রাজা।

অভিযানের মূল লক্ষ্য ছিল হাইওয়ের ওপর গড়ে ওঠা অবৈধ ফুটপাত ও দখল উচ্ছেদ করা। অভিযান চলাকালীন স্থানীয় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়ে তা অল্প সময়ের জন্য হট্টগোলে রূপ নিলেও, আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। উচ্ছেদ চলাকালীন হাইওয়ে এলাকায় সাময়িক যানজটের সৃষ্টি হলেও জেলা প্রশাসন স্থানীয়দের সচেতন থাকার জন্য অনুরোধ করেছে।

সহকারী কমিশনার খন্দকার শমিত রাজা বলেন,“সিদ্ধিরগঞ্জ হাইওয়ে একটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক। এখানে অযথা অবৈধ ফুটপাত ও দখলবাজি শহরের চলাচল ব্যাহত করছে। জনস্বার্থ ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা এই অভিযান চালাচ্ছি। যারা আইন অমান্য করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের সহযোগিতা নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার।”

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ টিআই মোহাম্মদ জুলহাস উদ্দিন জানিয়েছেন,“অবৈধ ফুটপাত ও দখল উচ্ছেদ অভিযান চলাকালীন স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলেও পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আমরা জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা প্রস্তুত এবং হাইওয়ে এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারের মহেশখালী ও রামুতে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন

ফুটপাত দখলবাজি উচ্ছেদে জেলা প্রশাসনের তৎপরতা, হাইওয়েতে সাময়িক উত্তেজনা

আপডেট সময় : ০৮:১৯:১৩ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬