মনির হোসেন, যশোর জেলা প্রতিনিধি :ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) দল বেনাপোল স্থলবন্দর ও আন্তর্জাতিক চেকপোস্ট পরিদর্শন করেছেন। এনডিসি দলের এ ধরনের পরিদর্শন সীমান্ত ব্যবস্থাপনা, বন্দর কার্যক্রম এবং আন্তঃবাহিনী সমন্বয় সম্পর্কে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহায়ক ভূমিকা রাখে। রবিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বেনাপোল স্থলবন্দর ও চেকপোস্ট (আইসিপি) পরিদর্শন করেন বলে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানিয়েছেন। এই বিজিবি কর্মকর্তা জানান, ন্যাশনাল ডিফেন্স কোর্স দলের মেজর জেনারেল মোঃ মাসুদুর রহমান এর নেতৃত্বে বিভিন্ন পদবীর মোট ২৫ জন সদস্য বেনাপোল আইসিপি ও বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেন। এর আগে ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) প্রতিনিধি দলকে বিজিবির যশোর দক্ষিণ-পশ্চিম রিজিয়ন সদর দপ্তর এর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাহমুদুল হাসান ফুলেল শুভেচ্ছার মাধ্যমে এনডিসি দলকে অভ্যর্থনা জানান। এসময় সেখানে খুলনা সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মাসুদুর রহমান, যশোর এফআইজি গ্রুপ কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এসকে এম কফিল উদ্দিন, যশোর ব্যাটালিয়নের আর্টিলারি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, দক্ষিণ-পশ্চিম রিজিয়ন সদর দপ্তরের পরিচালক অপারেশন লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশরাফুল হক ও ৪৯ বিজিবির উপ অধিনায়ক মেজর ইব্রাহিম উপস্থিত ছিলেন। পরবর্তীতে এনডিসি দল বেনাপোল সদর ক্যাম্পে আয়োজিত কনফারেন্সে অংশগ্রহণপূর্বক সংশ্লিষ্ট বিষয়ে ব্রিফিং গ্রহণ করেন। ব্রিফিং শেষে দলটি বেনাপোল স্থলবন্দরের কার্গো ইয়ার্ড পরিদর্শন করেন এবং সীমান্ত এলাকায় বিজিবি-বিএসএফ এর যৌথ রিট্রিট প্যারেড প্রত্যক্ষ করেন। প্যারেড পরিদর্শনের মাধ্যমে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং আস্থা বৃদ্ধির প্রতিফলন ঘটে বলে তিনি জানান। #
সংবাদ শিরোনাম ::
বেনাপোল বন্দর ও চেকপোস্ট পরিদর্শনে ন্যাশনাল ডিফেন্স কোর্স
-
প্রতিনিধির নাম - আপডেট সময় : ১২:৫৬:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
- ৬ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















