ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উন্নয়নের চাকা ঘুরছে যশোরে প্রতীক্ষিত মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পটিয়ায় মাধ্যমিক ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টে দক্ষিণ গোবিন্দরখীল প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল দল চ্যাম্পিয়ান কক্সবাজারে অস্ত্রসহ ১০ ডাকাত আটক, ৯ জন উদ্ধার প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উলাশীর জিয়া খাল পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত শার্শায় পূর্ব শত্রুতার জেরে যুবককে রড দিয়ে পিটিয়ে জখম দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রামগড় স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার বেনাপোল কাস্টমসে শুল্ক ফাঁকির অভিযোগে ৪ সিঅ্যান্ডএফ লাইসেন্স স্থগিত টেকনাফে র‍্যাবের অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার যশোরে চৈত্রের শেষের দিকের সকালে শীতের কুয়াশা ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও দ্রুততা নিশ্চিত করতে ডিজিটালাইজেশন কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ : ডিসি রায়হান কবির

ফুটপাত উচ্ছেদ ও যানজট নিরসনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : নারায়ণগঞ্জ নগরীর প্রধান প্রধান সড়কের ফুটপাত হতে হকার উচ্ছেদ ও যানজট নিরসনের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে নগর ভবন অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান।

এসময় বিভিন্ন দলের নেতৃবৃন্দ তাদের বক্তৃতায় বলেন, নারায়ণগঞ্জ একটি জনবহুল ব্যবসায়ী এলাকা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে এসে জীবন ধারন করছেন। একসময় নগরীতে হকারের সংখ্যা ছিলো খুবই কম। ইদানীংকালে লক্ষ্য করা যাচ্ছে দুই থেকে আড়াই হাজার হকার শহর জুড়ে দোকান নিয়ে পসরা সাজিয়ে বসছে। এতে করে মানুষ বাধ্য হচ্ছে সড়কে চলাচল করতে। যার ফলে অনেক সময় দূর্ঘটনাও ঘটে। এছাড়াও বক্তারা শহরের ভিতরে অতিরিক্ত অবৈধ অটোরিক্সা চলাচলের কারনে জ্যাম আরও অসহনীয় হয়ে যাচ্ছে। তাই প্রথমে তাদের উচ্ছেদ করুন পরবর্তীতে পূণর্বাসন করা হবে।
সভাপতি তার বক্তব্যে বলেন, নারায়ণগঞ্জ শহরে হকার ও যানজট সমস্যা প্রকট আকার ধারন করেছে। যার ফলে নগরবাসীকে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হচ্ছে।

নগরবাসীকে এ ভোগান্তি থেকে রেহাই দিতে সকল দলের নেতৃবৃন্দকে নিয়ে আমরা এ সভার আয়োজন করেছি। অনেকেই অনেক ধরনের প্রস্তাব দিয়েছেন নগরীকে ফুটপাত ও যানজটমুক্ত করার জন্য। তবে আমরা প্রথমে নগর থেকে হকার উচ্ছেদ করবো পরবর্তীতে তাদের পূর্ণবাসনের ব্যবস্থা করবো। এছাড়াও নগরীতে যে যানজট সমস্যা রয়েছে সেটা নিরসনেও আমরা খুব দ্রুত পদক্ষেপ নিবো।

এসময় আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা, ফতেহ মোঃ রেজা রিপন, মনির হোসেন, মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, ডিআইটি মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়াল, আইনজীবী সমিতির সভাপতি এড. সরকার হুমায়ুন কবীর, ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বী, ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, কমরেড মন্টু ঘোষ, আলীরটেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, গণসংহতি আন্দোলন জেলার সমন্বয়ক তরিকুল সুজন সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

উন্নয়নের চাকা ঘুরছে যশোরে প্রতীক্ষিত মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ফুটপাত উচ্ছেদ ও যানজট নিরসনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়

আপডেট সময় : ১০:০৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬