ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উন্নয়নের চাকা ঘুরছে যশোরে প্রতীক্ষিত মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পটিয়ায় মাধ্যমিক ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টে দক্ষিণ গোবিন্দরখীল প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল দল চ্যাম্পিয়ান কক্সবাজারে অস্ত্রসহ ১০ ডাকাত আটক, ৯ জন উদ্ধার প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উলাশীর জিয়া খাল পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত শার্শায় পূর্ব শত্রুতার জেরে যুবককে রড দিয়ে পিটিয়ে জখম দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রামগড় স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার বেনাপোল কাস্টমসে শুল্ক ফাঁকির অভিযোগে ৪ সিঅ্যান্ডএফ লাইসেন্স স্থগিত টেকনাফে র‍্যাবের অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার যশোরে চৈত্রের শেষের দিকের সকালে শীতের কুয়াশা ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও দ্রুততা নিশ্চিত করতে ডিজিটালাইজেশন কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ : ডিসি রায়হান কবির

টেকনাফে স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন ঘিরে প্রস্তুতি জোরদার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৬:০৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আসন্ন সফরকে কেন্দ্র করে প্রশাসনিক তৎপরতা জোরদার করা হয়েছে। সফর ঘিরে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রস্তুতি নিশ্চিত করতে মাঠে নেমেছে জেলা প্রশাসন।

জানা গেছে, আগামী ১৪ এপ্রিল নির্ধারিত সফরকে সামনে রেখে জেলা প্রশাসক মোঃ আব্দুল মান্নানের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল টেকনাফে বিভিন্ন প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেছে। এ সময় টেকনাফের এজাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সম্ভাব্য সভাস্থল ঘুরে দেখা হয়।

পরিদর্শনকালে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসেন সজীব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমামুল হাফিজ নাদিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. বিমল কুমার প্রামানিক, ওসিসির প্রোগ্রাম অফিসার নাশিদুল ইসলাম আল ফারুকী, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন, উপজেলা পরিষদের সি.এ ছৈয়দ হোছাইন মামুনসহ অন্যান্যরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমামুল হাফিজ নাদিম জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। সকলের সম্মিলিত সহযোগিতায় অনুষ্ঠানটি সফল করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে জেলা প্রশাসক মোঃ আব্দুল মান্নান বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী সফরের সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে। কৃষি ও কৃষকের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে এ সফরের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

তিনি আরও জানান, প্রথম ধাপে টেকনাফ উপজেলার ১,৬৯৮ জন কৃষকের মাঝে কৃষি কার্ড বিতরণ করা হবে। পরবর্তীতে উখিয়া ও টেকনাফের সকল কৃষককে এই সুবিধার আওতায় আনা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

উন্নয়নের চাকা ঘুরছে যশোরে প্রতীক্ষিত মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

টেকনাফে স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন ঘিরে প্রস্তুতি জোরদার

আপডেট সময় : ১২:৫৬:০৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬