ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উন্নয়নের চাকা ঘুরছে যশোরে প্রতীক্ষিত মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পটিয়ায় মাধ্যমিক ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টে দক্ষিণ গোবিন্দরখীল প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল দল চ্যাম্পিয়ান কক্সবাজারে অস্ত্রসহ ১০ ডাকাত আটক, ৯ জন উদ্ধার প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উলাশীর জিয়া খাল পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত শার্শায় পূর্ব শত্রুতার জেরে যুবককে রড দিয়ে পিটিয়ে জখম দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রামগড় স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার বেনাপোল কাস্টমসে শুল্ক ফাঁকির অভিযোগে ৪ সিঅ্যান্ডএফ লাইসেন্স স্থগিত টেকনাফে র‍্যাবের অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার যশোরে চৈত্রের শেষের দিকের সকালে শীতের কুয়াশা ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও দ্রুততা নিশ্চিত করতে ডিজিটালাইজেশন কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ : ডিসি রায়হান কবির

বর্তমান সরকারের লক্ষ্য হলো একটি দুর্নীতিমুক্ত ও হয়রানিমুক্ত আধুনিক ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলা: ডিসি রায়হান কবির

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০১:৫০ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : ভূমি ব্যবস্থাপনায় আধুনিকায়ন ও জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নারায়ণগঞ্জের সদর ইউনিয়ন ভূমি অফিসে ‘ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে তথ্য সন্নিবেশ ও সংশোধন সংক্রান্ত বিশেষ এই কার্যক্রম গতকাল ১০ই এপ্রিল, ২০২৬ খ্রি. তারিখে দিনব্যাপী পরিচালিত হয়।

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন এর উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। তিনি সরাসরি সেবা কার্যক্রম পরিদর্শন করেন এবং ক্যাম্পে সেবা নিতে আসা সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি সেবাগ্রহীতাদের অভিজ্ঞতার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং ডিজিটাল ভূমি সেবায় তাদের সন্তুষ্টির বিষয়ে খোঁজখবর নেন।

সেবা প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, “বর্তমান সরকারের লক্ষ্য হলো একটি দুর্নীতিমুক্ত ও হয়রানিমুক্ত আধুনিক ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলা। ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও দ্রুততা নিশ্চিত করতে অটোমেশন বা ডিজিটালাইজেশন কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই ধরনের সেবা ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষ কোনো ধরনের মধ্যস্বত্বভোগী বা দালালের খপ্পরে না পড়ে সরাসরি নিজেদের জমির তথ্য সংশোধন ও হালনাগাদ করতে পারছেন।”

তিনি আরও জানান, ভূমি সংক্রান্ত জটিলতা কমিয়ে আনা এবং সাধারণ মানুষের ভোগান্তি নিরসনে জেলা প্রশাসনের এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ক্যাম্প চলাকালীন উপস্থিত কর্মকর্তারা সেবাগ্রহীতাদের বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দেন এবং ভূমি সংক্রান্ত প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। হাতের নাগালে সরাসরি এমন সেবা পেয়ে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ ও সন্তোষ লক্ষ্য করা গেছে। অনেক সেবাগ্রহীতা জানান, আগে ভূমি অফিসে তথ্য সংশোধন নিয়ে যে ভয় বা অনিশ্চয়তা ছিল, ডিজিটাল এই সেবা ক্যাম্পের ফলে তা দূর হয়েছে।

উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত থেকে নিরবচ্ছিন্নভাবে সেবা প্রদান নিশ্চিত করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

উন্নয়নের চাকা ঘুরছে যশোরে প্রতীক্ষিত মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বর্তমান সরকারের লক্ষ্য হলো একটি দুর্নীতিমুক্ত ও হয়রানিমুক্ত আধুনিক ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলা: ডিসি রায়হান কবির

আপডেট সময় : ০১:০১:৫০ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬