ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে র্যাব-১৫ এর অভিযানে ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি জীবন চাকমা (২৮)-কে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-১৫ সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১১ এপ্রিল ২০২৬) ভোরে এ অভিযান পরিচালিত হয়। র্যাব-১৫ এর সিপিসি-২ এর একটি আভিযানিক দল ভোর আনুমানিক ৩টা ৫৫ মিনিটে টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের ১নং ওয়ার্ডের কাটাখালী চাকমা পাড়া এলাকায় অভিযান চালায়।
অভিযানে আসামির নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জীবন চাকমা স্থানীয় বাসিন্দা এবং তার পিতার নাম চাইলা মং চাকমা।
র্যাব জানায়, দণ্ডপ্রাপ্ত হওয়ার পর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর পরিকল্পিতভাবে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
প্রতিনিধির নাম 


















