ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেকনাফে র‍্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক নরসিংদীর শিবপুরে শিক্ষার মান বাড়াতে হবে নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন শার্শার বেলতলা বাজারে অপরিপক্ক হিমসাগরের ছড়াছড়ি : কেমিক্যাল ছিটিয়ে পাকানো হচ্ছে আম টেকনাফের দমদমিয়া এলাকায় র‌্যাব-১৫ এর অভিযানে ০৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক হলেন মিলন হোসেন বেনাপোলে সিএন্ডএফ স্টাফ নির্বাচন আজ : দুই প্যানেলের লড়াই হবে হাড্ডাহাড্ডি নারায়ণগঞ্জে সতেরটি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন, ২০ জনকে হুইলচেয়ার বিতরণ অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে সাফল্যের স্বীকৃতি পেল কুষ্টিয়া জেলা পুলিশ সুপার জসীম উদ্দিন

কক্সবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে ১২ পলাতক আসামি গ্রেফতার

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় সাজাপ্রাপ্তসহ মোট ১২ জন পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

জেলা পুলিশ সূত্র জানায়, পুলিশ সুপার কক্সবাজারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)-এর সার্বিক তত্ত্বাবধানে পর্যটন নগরী কক্সবাজার শহরে ছিনতাই, অস্ত্র ও মাদকবিরোধী কার্যক্রম জোরদারের অংশ হিসেবে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ছমি উদ্দিন। তার নেতৃত্বে থানাধীন পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক আসামিরা রয়েছেন। তারা হলেন—আসিফুর রহমান, তানভির চৌধুরী, জাহেদ হোসেন, কমলা বেগম, মোঃ হাসান, মোজাম্মেল হক, আবুল কালাম (চিকন মাঝি), মোঃ হোছন, আবদুল গফুর, মধু কুমার শর্মা, জাহিদ হোসেন এবং নুর নাহার বেগম।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন সময় দায়ের হওয়া মামলার পরোয়ানা ছিল। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃত আসামিদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, কক্সবাজারে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

টেকনাফে র‍্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক

কক্সবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে ১২ পলাতক আসামি গ্রেফতার

আপডেট সময় : ০৮:০২:০৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬