ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেকনাফে র‍্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক নরসিংদীর শিবপুরে শিক্ষার মান বাড়াতে হবে নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন শার্শার বেলতলা বাজারে অপরিপক্ক হিমসাগরের ছড়াছড়ি : কেমিক্যাল ছিটিয়ে পাকানো হচ্ছে আম টেকনাফের দমদমিয়া এলাকায় র‌্যাব-১৫ এর অভিযানে ০৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক হলেন মিলন হোসেন বেনাপোলে সিএন্ডএফ স্টাফ নির্বাচন আজ : দুই প্যানেলের লড়াই হবে হাড্ডাহাড্ডি নারায়ণগঞ্জে সতেরটি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন, ২০ জনকে হুইলচেয়ার বিতরণ অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে সাফল্যের স্বীকৃতি পেল কুষ্টিয়া জেলা পুলিশ সুপার জসীম উদ্দিন

টেকনাফে ২ বছরের সাজাপ্রাপ্ত  পলাতক রফিক গ্রেফতার

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫) এর অভিযানে মাদক মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (০৬ মে ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামি মো. রফিক (৩৬), একই এলাকার মৃত মো. হোছনের ছেলে।

র‌্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে দীর্ঘদিন ধরে পলাতক ওই সাজাপ্রাপ্ত আসামি শাহপরীর দ্বীপ এলাকায় অবস্থান করছে। এর পরিপ্রেক্ষিতে র‌্যাবের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

জানা গেছে, গ্রেফতারকৃত রফিকের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় দায়ের করা ২০১২ সালের একটি মাদক মামলায় আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে থেকে গ্রেফতার এড়িয়ে আসছিলেন।

গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৫ জানায়, মাদকবিরোধী অভিযান জোরদার করতে তাদের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

টেকনাফে র‍্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক

টেকনাফে ২ বছরের সাজাপ্রাপ্ত  পলাতক রফিক গ্রেফতার

আপডেট সময় : ০৮:০৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬