ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে পুলিশ সুপারের কল্যাণ সভা বরুড়ায় ভূমি সেবা মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদরে এবার কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই হাটের ইজারা সম্পন্ন, প্রশংসিত ইউএনও ফয়েজ উদ্দিন আনসার-ভিডিপি সদস্যদের হাত ধরে প্রতিটি গ্রাম আর্থসামাজিক উন্নয়নের কেন্দ্রে পরিণত হবে : প্রধানমন্ত্রী অতিরিক্ত অধিকাল ভাতার দাবিতে বেনাপোল স্থল বন্দরে মানববন্ধন, এক মাসের আশ্বাসে আন্দোলন স্থগিত নরসিংদীর শিবপুরে ভূমি মেলায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুঃ আব্দুর রহিম উখিয়ায় বিজিবির দুই অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার পটিয়ায় গণমাধ্যম কর্মীদের সাথে আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি), চট্টগ্রাম এর কার্যক্রম বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত বেনাপোল বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রেন থেকে মাদক উদ্ধার, চোরাই পণ্য পাচার হচ্ছে যাত্রীবাহী ট্রেনে নারায়ণগঞ্জে ‘ভূমিসেবা মেলা ২০২৬’ এর উদ্বোধন

টেকনাফে বিদ্যালয়ের বাইরে অবহেলায় শহীদ মিনার সংস্কার ও স্হানান্তরের দাবিতে সরব স্থানীয়রা

মোহাম্মদ রাসেল মির্জা, টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের বাইরে অবস্থিত একটি শহীদ মিনার দীর্ঘদিন ধরে অযত্ন ও অবহেলায় পড়ে রয়েছে। যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে মিনারটির অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে, যা স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, শহীদ মিনার শুধুমাত্র একটি স্থাপনা নয়, এটি ভাষা আন্দোলনের স্মৃতি ও জাতির আত্মত্যাগের প্রতীক। কিন্তু বিদ্যালয়ের বাইরে অবস্থান করায় এবং নিয়মিত পরিচর্যার অভাবে এটি এখন প্রায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।

একজন স্থানীয় সচেতন নাগরিক বলেন, এটি আমাদের গৌরবের প্রতীক। অথচ এর এমন বেহাল অবস্থা খুবই দুঃখজনক। দ্রুত সংস্কার না হলে এটি একসময় সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে।
এলাকাবাসীর দাবি, শহীদ মিনারটির মর্যাদা রক্ষার্থে এটিকে বিদ্যালয়ের কম্পাউন্ডের ভেতরে স্থানান্তর করা অথবা দ্রুত পুনঃসংস্কার করে ব্যবহারযোগ্য করে তোলা হোক। একই সঙ্গে নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থাও গ্রহণের আহ্বান জানান তারা।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত দৃষ্টি আকর্ষণ করে স্থানীয়রা বলেন, ঐতিহাসিক এই স্থাপনাটিকে সংরক্ষণ করা শুধু দায়িত্বই নয়, বরং এটি জাতির প্রতি সম্মান প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ অংশ।

শহীদ মিনারের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতীক অবহেলায় পড়ে থাকা কোনোভাবেই কাম্য নয়। দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমেই এর যথাযথ মর্যাদা ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করছেন সচেতন মহল।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে পুলিশ সুপারের কল্যাণ সভা

টেকনাফে বিদ্যালয়ের বাইরে অবহেলায় শহীদ মিনার সংস্কার ও স্হানান্তরের দাবিতে সরব স্থানীয়রা

আপডেট সময় : ১০:১২:১৯ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬