ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অতিরিক্ত অধিকাল ভাতার দাবিতে বেনাপোল স্থল বন্দরে মানববন্ধন, এক মাসের আশ্বাসে আন্দোলন স্থগিত নরসিংদীর শিবপুরে ভূমি মেলায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুঃ আব্দুর রহিম উখিয়ায় বিজিবির দুই অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার পটিয়ায় গণমাধ্যম কর্মীদের সাথে আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি), চট্টগ্রাম এর কার্যক্রম বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত বেনাপোল বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রেন থেকে মাদক উদ্ধার, চোরাই পণ্য পাচার হচ্ছে যাত্রীবাহী ট্রেনে নারায়ণগঞ্জে ‘ভূমিসেবা মেলা ২০২৬’ এর উদ্বোধন ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামাত আয়োজনে প্রস্তুতিমূলক সভা রামগড় চাষীনগরে উদ্ধার হওয়া শ্যামলী পরিবহন চালকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর ভূমিসেবা পেতে জনগণকে আর দুর্নীতির শিকার হতে হবে না : প্রধানমন্ত্রী ঈদুল আজহা উপলক্ষে যাতায়াত নিরাপদ ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে নারায়ণগঞ্জে বিশেষ সভা

অপহরণ করে চাঁদা আদায়ের অভিযোগে যশোরে তিনজন আটক

মনির হোসেন, যশোর জেলা প্রতিনিধি: যশোরে এক ব্যক্তিকে অপহরণ করে ভয়ভীতি দেখিয়ে ৫০ হাজার টাকা চাঁদা আদায়ের অভিযোগে তিনজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটককৃতরা হলেন বারান্দী মোল্লাপাড়ার লাল মিয়ার ছেলে জাকির হোসেন, তফসিডাঙ্গা গ্রামের মৃত আবুল কালামের ছেলে জাহাঙ্গীর হোসেন এবং নাজির শংকরপুরের মৃত মতিয়ার রহমানের ছেলে মারুফ হোসেন সুমন।

এ ঘটনায় ভুক্তভোগী মণিরামপুর উপজেলার রোহিতা গ্রামের রফিকুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি থানায় চারজনকে আসামি করে মামলা করেছেন। পলাতক অপর আসামি তালাবাড়িয়া গ্রামের বিল্লাল হোসেন।

মামলায় বাদী উল্লেখ করেন, গত ২৩ এপ্রিল বিকেলে যশোর শহরের দড়াটানা মোড় থেকে রিকশাযোগে বাড়ি ফেরার পথে পুলেরহাট আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের সামনে কয়েকজন ব্যক্তি মোটরসাইকেলে এসে তার পথরোধ করে। পরে তাকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে যশোর কেন্দ্রীয় টার্মিনাল এলাকার একটি টিনশেড ঘরে নিয়ে আটকে রাখা হয়। সেখানে তাকে ভয়ভীতি দেখিয়ে তিন লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

প্রাণভয়ে তিনি পরিচিতজনের মাধ্যমে টাকা সংগ্রহ করে আসামিদের বিকাশ নম্বরে ৫০ হাজার টাকা পাঠান। পরে বিষয়টি নিয়ে জানাজানি হলে আসামিরা তাকে প্রাণনাশের হুমকি দেন। এরপর তিনি বিষয়টি পুলিশ প্রশাসনকে জানান।

পুলিশ ঘটনার আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে অপরাধীদের চিহ্নিত করে। ৫ মে বিকেলে যশোর কালেক্টরেট মার্কেট এলাকা থেকে জাকির হোসেন ও মারুফ হোসেন সুমনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে অপহরণের কাজে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল, নগদ ১৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

একই দিন সন্ধ্যায় পুলেরহাট এলাকা থেকে জাহাঙ্গীর হোসেনকে আটক করা হয়। বুধবার তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অতিরিক্ত অধিকাল ভাতার দাবিতে বেনাপোল স্থল বন্দরে মানববন্ধন, এক মাসের আশ্বাসে আন্দোলন স্থগিত

অপহরণ করে চাঁদা আদায়ের অভিযোগে যশোরে তিনজন আটক

আপডেট সময় : ১০:১৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬