ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অতিরিক্ত অধিকাল ভাতার দাবিতে বেনাপোল স্থল বন্দরে মানববন্ধন, এক মাসের আশ্বাসে আন্দোলন স্থগিত নরসিংদীর শিবপুরে ভূমি মেলায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুঃ আব্দুর রহিম উখিয়ায় বিজিবির দুই অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার পটিয়ায় গণমাধ্যম কর্মীদের সাথে আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি), চট্টগ্রাম এর কার্যক্রম বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত বেনাপোল বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রেন থেকে মাদক উদ্ধার, চোরাই পণ্য পাচার হচ্ছে যাত্রীবাহী ট্রেনে নারায়ণগঞ্জে ‘ভূমিসেবা মেলা ২০২৬’ এর উদ্বোধন ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামাত আয়োজনে প্রস্তুতিমূলক সভা রামগড় চাষীনগরে উদ্ধার হওয়া শ্যামলী পরিবহন চালকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর ভূমিসেবা পেতে জনগণকে আর দুর্নীতির শিকার হতে হবে না : প্রধানমন্ত্রী ঈদুল আজহা উপলক্ষে যাতায়াত নিরাপদ ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে নারায়ণগঞ্জে বিশেষ সভা

যশোরে নকল ব্র্যান্ডের পাম্প বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

মনির হোসেন, যশোর জেলা প্রতিনিধি:যশোর শহরের পাইপপট্টি বাজারে নকল পানির পাম্প বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার ৬মে বিশেষ এক অভিযানে শহরের এম এম আলী রোডে অবস্থিত মেসার্স জেসকো ট্রেডার্সে তল্লাশি চালিয়ে প্রতিষ্ঠানের মালিক মুস্তাফিজুর রহমান রিপনের বিরুদ্ধে নকল ‘মার্কুইস’ ব্র্যান্ডের সাবমারসিবল পাম্প বিক্রির প্রমাণ পাওয়া যায়। পরে যশোরের ষষ্ঠীতলা এলাকার একটি গুদাম থেকে ২০টি নকল পাম্প উদ্ধার করা হয়।

এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও বাজারের পাঁচটি স্যানিটারি প্রতিষ্ঠানে তদারকি অভিযান চালানো হয়।

সূত্র জানায়, দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান মডার্ন ইলেকট্রিক্যাল ওয়ার্কস লিমিটেড চীনের নিংবো মার্কুইস হাই-টেক কোম্পানি লিমিটেডের ‘মার্কুইস’ ব্র্যান্ডের পানির পাম্পের বাংলাদেশের একমাত্র বৈধ আমদানিকারক ও পরিবেশক। প্রতিষ্ঠানটির দাবি, আন্তর্জাতিক ‘নাইস শ্রেণিবিন্যাস’ অনুযায়ী বৈদ্যুতিক মোটর ও পানির পাম্পের জন্য তাদের ট্রেডমার্ক নিবন্ধিত রয়েছে, যা বাংলাদেশসহ বিশ্বের ৫০টিরও বেশি দেশে স্বীকৃত।

প্রতিষ্ঠানটির অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী ‘মার্কুইস’ ব্র্যান্ডের নাম, লোগো, ঠিকানা ও ওয়ারেন্টি কার্ড হুবহু নকল করে নিম্নমানের পাম্প বাজারজাত করছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অতিরিক্ত অধিকাল ভাতার দাবিতে বেনাপোল স্থল বন্দরে মানববন্ধন, এক মাসের আশ্বাসে আন্দোলন স্থগিত

যশোরে নকল ব্র্যান্ডের পাম্প বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় : ১০:৫২:২৮ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬