ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২ টেকনাফ উপজেলা হোয়াইক্যংয়ে হামলা: আহত দাদা-নাতি ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি: ডিসি জাহিদুল ইসলাম নারায়ণগঞ্জে সীমান্ত টাওয়ারে ‘হিয়োনা’ শোরুমের উদ্বোধন জমকালো আয়োজনে মধ্যে দিয়ে পটিয়ায় কিন্ডারগার্টেন স্কুল স্বর্ণপদক মেধাবৃত্তি পরীক্ষার সনদ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন যশোর বেনাপোলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী, ব্যস্ত কর্মকার শিল্পীরা ডিসি জাহিদের দেওয়া হুইলচেয়ারে বদলে গেল প্রতিবন্ধী শওকতের জীবন ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানিসহ বন্দরে কার্যক্রম আজ পটিয়া কিন্ডারগার্টেন স্কুলের স্বর্ণপদক মেধাবৃত্তি পরীক্ষার সনদ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান নিত্যপণ্যের দাম কমিয়ে ‘উৎসব ছাড়’ সংস্কৃতি চালু করলেন ডিসি জাহিদুল ইসলাম মিঞা

ঈদ-উল-আযহা উপলক্ষে পশু জবাই, চামড়া সংরক্ষণ ও বিনামূল্যে লবণ বিতরণ বিষয়ক সচেতনতা কার্যক্রম

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: আসন্ন ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে কোরবানির পশু জবাই, চামড়া সংরক্ষণ ও সরকার কর্তৃক বিনামূল্যে লবণ বিতরণের বিষয়ে সচেতনতা ও প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৩ মে সকাল ১০টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির।অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “কোরবানির চামড়া জাতীয় সম্পদ। সঠিক নিয়মে চামড়া সংরক্ষণ না করলে প্রতি বছর কোটি কোটি টাকার ক্ষতি হয়। এ বছর সরকার চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ বিতরণের সিদ্ধান্ত নিয়েছে। নির্ধারিত পরিমাণে লবণ ব্যবহার করলে চামড়া নষ্ট হবে না।”

তিনি আরও বলেন, “পশু জবাইয়ের পর বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। যেখানে-সেখানে বর্জ্য ফেললে পরিবেশ দূষণ ও জনদুর্ভোগ সৃষ্টি হয়। ইমাম, মসজিদ কমিটি,বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের মাধ্যমে জনসচেতনতা বাড়াতে হবে।”

সভাপতির বক্তব্যে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, “সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে মাদ্রাসা, এতিমখানা ও চামড়া ব্যবসায়ীদের মধ্যে বিনামূল্যে লবণ বিতরণ করা হবে। পাশাপাশি ভেটেরিনারি সার্জন ও প্রাণিসম্পদ কর্মকর্তাদের মাধ্যমে পশু জবাই ও চামড়া ছাড়ানোর কৌশল শেখানো হবে।”

তিনি জানান, “একটি মাঝারি আকারের গরুর চামড়ায় ৮ থেকে ১০ কেজি এবং ছাগলের চামড়ায় ৩ থেকে ৪ কেজি লবণ ব্যবহার করতে হবে। লবণ ভালোভাবে মিশিয়ে ছায়াযুক্ত স্থানে সংরক্ষণ করতে হবে।”

অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বৈজ্ঞানিক পদ্ধতিতে চামড়া সংরক্ষণ ও স্বাস্থ্যসম্মত পশু জবাইয়ের নিয়ম তুলে ধরেন। উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষা নিয়ে আলোচনা করেন। পরে উপস্থিত মাদ্রাসা ও এতিমখানা প্রতিনিধিদের মধ্যে বিনামূল্যে লবণের বস্তা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি), উপজেলা কৃষি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইমাম, মাদ্রাসার শিক্ষক, চামড়া ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন জানায়, ঈদের আগে প্রতিটি ওয়ার্ডে মাইকিং, লিফলেট বিতরণ ও মসজিদে খুতবার মাধ্যমে সচেতনতামূলক প্রচার চালানো হবে। একই সঙ্গে বাজারে লবনের কৃত্রিম সংকট ও দাম বৃদ্ধি রোধে নিয়মিত বাজার মনিটরিং করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২

ঈদ-উল-আযহা উপলক্ষে পশু জবাই, চামড়া সংরক্ষণ ও বিনামূল্যে লবণ বিতরণ বিষয়ক সচেতনতা কার্যক্রম

আপডেট সময় : ০১:১২:২৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬