ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২ টেকনাফ উপজেলা হোয়াইক্যংয়ে হামলা: আহত দাদা-নাতি ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি: ডিসি জাহিদুল ইসলাম নারায়ণগঞ্জে সীমান্ত টাওয়ারে ‘হিয়োনা’ শোরুমের উদ্বোধন জমকালো আয়োজনে মধ্যে দিয়ে পটিয়ায় কিন্ডারগার্টেন স্কুল স্বর্ণপদক মেধাবৃত্তি পরীক্ষার সনদ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন যশোর বেনাপোলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী, ব্যস্ত কর্মকার শিল্পীরা ডিসি জাহিদের দেওয়া হুইলচেয়ারে বদলে গেল প্রতিবন্ধী শওকতের জীবন ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানিসহ বন্দরে কার্যক্রম আজ পটিয়া কিন্ডারগার্টেন স্কুলের স্বর্ণপদক মেধাবৃত্তি পরীক্ষার সনদ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান নিত্যপণ্যের দাম কমিয়ে ‘উৎসব ছাড়’ সংস্কৃতি চালু করলেন ডিসি জাহিদুল ইসলাম মিঞা

মহেশখালীতে মোবাইল কোর্ট: ৩ ফার্মেসিকে ৮৫ হাজার টাকা জরিমানা

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার : কক্সবাজারের মহেশখালী উপজেলায় মোবাইল কোর্টের অভিযানে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ঔষধ সংরক্ষণ ও বিক্রির দায়ে ৩টি ফার্মেসিকে মোট ৮৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক ঔষধ বিক্রির অভিযোগেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

শনিবার (২৩ মে ২০২৬) বিকাল ৪টার দিকে মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন ঔষধ প্রশাসন অধিদপ্তর, কক্সবাজারের জেলা কর্মকর্তা কাজী মোহাম্মদ ফরহাদ।

অভিযান চলাকালে বিভিন্ন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ, অনুমোদনহীন ওষুধ মজুদ এবং চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক বিক্রির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ভোক্তা অধিকার ও ঔষধ আইন অনুযায়ী জরিমানা করা হয়।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষকে সচেতন হয়ে অনুমোদিত ফার্মেসি থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ কেনার আহ্বানও জানান তিনি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২

মহেশখালীতে মোবাইল কোর্ট: ৩ ফার্মেসিকে ৮৫ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০১:১৮:০৫ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬