ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২ টেকনাফ উপজেলা হোয়াইক্যংয়ে হামলা: আহত দাদা-নাতি ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি: ডিসি জাহিদুল ইসলাম নারায়ণগঞ্জে সীমান্ত টাওয়ারে ‘হিয়োনা’ শোরুমের উদ্বোধন জমকালো আয়োজনে মধ্যে দিয়ে পটিয়ায় কিন্ডারগার্টেন স্কুল স্বর্ণপদক মেধাবৃত্তি পরীক্ষার সনদ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন যশোর বেনাপোলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী, ব্যস্ত কর্মকার শিল্পীরা ডিসি জাহিদের দেওয়া হুইলচেয়ারে বদলে গেল প্রতিবন্ধী শওকতের জীবন ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানিসহ বন্দরে কার্যক্রম আজ পটিয়া কিন্ডারগার্টেন স্কুলের স্বর্ণপদক মেধাবৃত্তি পরীক্ষার সনদ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান নিত্যপণ্যের দাম কমিয়ে ‘উৎসব ছাড়’ সংস্কৃতি চালু করলেন ডিসি জাহিদুল ইসলাম মিঞা

ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি: ডিসি জাহিদুল ইসলাম

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: “ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, এটি একটি মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি। এই কার্ড কোনো দলের নয়, কোনো গোষ্ঠীর নয়—এটি দেশের প্রতিটি পরিবারের জন্য”— এমন মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

রোববার ২৪ মে হাটহাজারী উপজেলার গুমানমর্দন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ কার্যক্রম-২০২৬ এর তৃতীয় পর্যায়ের তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সুবিধাভোগীদের সঙ্গে কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, “সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির মূল লক্ষ্য হলো প্রকৃত উপকারভোগীদের সহায়তা নিশ্চিত করা। এজন্য মাঠপর্যায়ে স্বচ্ছতা, জবাবদিহি ও মানবিকতা বজায় রেখে কাজ করতে হবে।”

তিনি সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, “এই কার্যক্রমে কোনো ধরনের ভুল বা অনিয়ম গ্রহণযোগ্য নয়। আমরা শুরু থেকেই বলেছি—ফ্যামিলি কার্ড কার্যক্রম হতে হবে ‘জিরো টলারেন্স নীতিতে ’। কেউ যেন বাদ না পড়ে, সেজন্য শতভাগ নির্ভুলতার সঙ্গে কাজ করতে হবে।”

পরিদর্শনের সময় জেলা প্রশাসক সুবিধাভোগী মুক্তা দাশ, শোভা দাশ ও নীলা দাশের সঙ্গে কথা বলেন। তিনি তাঁদের সরকার প্রদত্ত ভাতা সন্তানদের লেখাপড়া ও ছোটখাটো ব্যবসায় বিনিয়োগের মাধ্যমে পরিবারকে স্বাবলম্বী করতে ব্যবহারের পরামর্শ দেন।

মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি, যেখানে কেউ পিছিয়ে থাকবে না। যারা পিছিয়ে আছে, তাদের মূলধারায় নিয়ে আসাই সরকারের লক্ষ্য।”

নারী ক্ষমতায়নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “আমাদের মায়েরাই সন্তানের ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবচেয়ে কল্যাণকর চিন্তা করেন। তাই পরিবার ও সমাজকে এগিয়ে নিতে নারীদের ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।” নেপোলিয়ন বোনাপার্টের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, “Good Mother, Good Nation—একজন ভালো মা একটি ভালো রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।”

সমাজে নৈতিক মূল্যবোধের অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে জেলা প্রশাসক বলেন, “আমরা সবাই নিজেদের নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছি যে সন্তানদের দিকে যথেষ্ট নজর দিতে পারছি না। অথচ তারাই আমাদের সবচেয়ে বড় সম্পদ। আপনি যদি আজ সন্তানকে সময় না দেন, ভবিষ্যতে তাঁর কাছ থেকে সময় পাওয়ার প্রত্যাশা করাও ঠিক হবে না। অর্থ দিয়ে হয়তো সাময়িক তৃপ্তি পাওয়া যায়, কিন্তু সমাজের প্রকৃত পরিবর্তন আসে মূল্যবোধ ও মানবিকতা থেকে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মাঈনউদ্দিন হাসান, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক শহীদুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক, সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান, হাটহাজারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং এ কার্যক্রমে নিয়োজিত সমাজকর্মীরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২

ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি: ডিসি জাহিদুল ইসলাম

আপডেট সময় : ১১:২৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬