ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২ টেকনাফ উপজেলা হোয়াইক্যংয়ে হামলা: আহত দাদা-নাতি ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি: ডিসি জাহিদুল ইসলাম নারায়ণগঞ্জে সীমান্ত টাওয়ারে ‘হিয়োনা’ শোরুমের উদ্বোধন জমকালো আয়োজনে মধ্যে দিয়ে পটিয়ায় কিন্ডারগার্টেন স্কুল স্বর্ণপদক মেধাবৃত্তি পরীক্ষার সনদ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন যশোর বেনাপোলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী, ব্যস্ত কর্মকার শিল্পীরা ডিসি জাহিদের দেওয়া হুইলচেয়ারে বদলে গেল প্রতিবন্ধী শওকতের জীবন ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানিসহ বন্দরে কার্যক্রম আজ পটিয়া কিন্ডারগার্টেন স্কুলের স্বর্ণপদক মেধাবৃত্তি পরীক্ষার সনদ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান নিত্যপণ্যের দাম কমিয়ে ‘উৎসব ছাড়’ সংস্কৃতি চালু করলেন ডিসি জাহিদুল ইসলাম মিঞা

ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার : টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল নোট, সরঞ্জাম ও একটি অটোরিকশাসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৪ মে) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীন লেদা বিওপির দায়িত্বপূর্ণ জাদিমুরা বাজার এলাকায় বিশেষ এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির হাট ও বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে সরবরাহের উদ্দেশ্যে জাল টাকা প্রস্তুতের তথ্য পেয়ে গত এক সপ্তাহ ধরে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। প্রযুক্তিগত সার্ভেল্যান্সের মাধ্যমে একটি সংঘবদ্ধ চক্রকে শনাক্ত করে অভিযান চালানো হয়।

অভিযানে সন্দেহভাজন দুই ব্যক্তিকে একটি অটোরিকশাসহ আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে জাল টাকা তৈরির কারখানায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় একটি ল্যাপটপ, একটি ডেস্কটপ কম্পিউটার, দুটি কালার প্রিন্টার, জাল টাকা কাটার মেশিন, বিপুল পরিমাণ কাঁচামাল এবং ৫১ লাখ ৩৪ হাজার ১০০ টাকার জাল নোট।

আটকরা হলেন— জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আজিজুর আহম্মদ এবং ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নাজমুল (২৭)।

বিজিবি সূত্র জানায়, আটক চক্রটি দীর্ঘদিন ধরে টেকনাফের সীমান্তবর্তী এলাকায় জাল টাকা তৈরি ও সরবরাহের সঙ্গে জড়িত ছিল। অভিযানের ফলে তাদের বড় ধরনের অপতৎপরতা নস্যাৎ করা সম্ভব হয়েছে।

টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও সংঘবদ্ধ অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২

ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২

আপডেট সময় : ১১:৪০:১৩ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬