ঢাকা ১১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সহ-সম্পাদক মাকসুদ উল্লাহকে ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটসের অভিনন্দন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে শার্শায় বিএনপি নেতার পদ স্থগিত সিদ্ধিরগঞ্জে মৎস্যজীবী দল নেতার গ্যারেজে নূরনবী বাহিনীর তাণ্ডব: চালক ও ম্যানেজারকে পিটিয়ে জখম, টাকা ছিনতাই নারায়ণগঞ্জে কল্যাণী খাল দখলমুক্ত করতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান সাধারণ জনগণের আস্থা সৃষ্টির মাধ্যমে জন-প্রত্যাশা পূরণ করতে হবে: ডিসি জাহিদ উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে সাড়ে ৫ লাখ ইয়াবা উদ্ধার, ১৯ রোহিঙ্গা আটক বেনাপোল স্থলবন্দরে ১৪ জুন থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা বরুড়ার সোনাইমুড়ী ২০ শয্যা হাসপাতালকে এ কে এম আবু তাহের এর নামে’ ঘোষণা! ব্যাংক লুটের রাজনীতি: আমানতকারীদের অর্থ কি চিরকালই ক্ষমতাবানদের শিকার হবে? ঋতুপর্ণা চাকমার গৃহ নির্মাণে আর্থিক সহায়তা করলেন প্রধানমন্ত্রী

বরুড়া বাজারে ময়লার স্তুপের পাশে সুপার স্টার হোটেলের হালিম বিক্রি, জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৫:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বরুড়া: কুমিল্লার বরুড়া বাজারের সাবেক সুপার স্টার হোটেলের সামনে হালিম বিক্রির স্থানের পাশেই দীর্ঘদিন ধরে ময়লার স্তুপ জমে থাকায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। আজ (৮ জুন) সন্ধ্যায় সরেজমিনে দেখা যায়, হালিমের ডেক্সির একেবারে পাশেই আবর্জনার স্তূপ পড়ে রয়েছে। সেখানে কুকুর খাবারের উচ্ছিষ্ট খুঁজে বেড়াচ্ছে এবং মাছির উপদ্রবও লক্ষ্য করা গেছে।

স্থানীয়দের অভিযোগ, বাজারের গুরুত্বপূর্ণ স্থানে এভাবে ময়লা-আবর্জনা ফেলে রাখার কারণে পরিবেশ দূষিত হচ্ছে। বিশেষ করে খাদ্যপণ্য বিক্রির স্থানের পাশে ময়লার স্তূপ থাকায় স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা বাড়ছে। ময়লার দুর্গন্ধ ও মাছির কারণে ক্রেতারাও অস্বস্তির মধ্যে পড়ছেন।

সচেতন নাগরিকরা জানান, জনসমাগমপূর্ণ এলাকায় খাবার বিক্রির স্থান সংলগ্ন ময়লা অপসারণ এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম নিশ্চিত করা প্রয়োজন। অন্যথায় খাদ্যদূষণ ও বিভিন্ন রোগব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা দ্রুত ময়লা অপসারণ এবং বাজারে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সহ-সম্পাদক মাকসুদ উল্লাহকে ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটসের অভিনন্দন

বরুড়া বাজারে ময়লার স্তুপের পাশে সুপার স্টার হোটেলের হালিম বিক্রি, জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ

আপডেট সময় : ১০:৩৫:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬