ঢাকা ১১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সহ-সম্পাদক মাকসুদ উল্লাহকে ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটসের অভিনন্দন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে শার্শায় বিএনপি নেতার পদ স্থগিত সিদ্ধিরগঞ্জে মৎস্যজীবী দল নেতার গ্যারেজে নূরনবী বাহিনীর তাণ্ডব: চালক ও ম্যানেজারকে পিটিয়ে জখম, টাকা ছিনতাই নারায়ণগঞ্জে কল্যাণী খাল দখলমুক্ত করতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান সাধারণ জনগণের আস্থা সৃষ্টির মাধ্যমে জন-প্রত্যাশা পূরণ করতে হবে: ডিসি জাহিদ উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে সাড়ে ৫ লাখ ইয়াবা উদ্ধার, ১৯ রোহিঙ্গা আটক বেনাপোল স্থলবন্দরে ১৪ জুন থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা বরুড়ার সোনাইমুড়ী ২০ শয্যা হাসপাতালকে এ কে এম আবু তাহের এর নামে’ ঘোষণা! ব্যাংক লুটের রাজনীতি: আমানতকারীদের অর্থ কি চিরকালই ক্ষমতাবানদের শিকার হবে? ঋতুপর্ণা চাকমার গৃহ নির্মাণে আর্থিক সহায়তা করলেন প্রধানমন্ত্রী

যশোর মনিরামপুরে নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

মনির হোসেন যশোর জেলা প্রতিনিধি : যশোর মনিরামপুর উপজেলায় ইমামুল হোসেন (৫০) নামে এক রাজমিস্ত্রী খুন হয়েছেন৷ নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করার জেরে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে।

সোমবার (৮ জুন) রাত ৯ টার দিকে উপজেলার রোহিতা ইউনিয়নের স্মরণপুর গ্রামের আব্দুল মতিনের দোকানের পিছনে এ ঘটনাটি ঘটে। নিহত ইমামুল ঝিকরগাছা উপজেলার ফারাসাতপুর গ্রামের মৃত রহিম সর্দারের ছেলে। তার মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। নিহতের ভাগ্নে সাদ্দাম হোসেন জানান, ইমামুলের নাতনি সুমাইয়াকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল ফারাসাতপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে রাব্বি।

গত বৃহস্পতিবার তাকে প্রকাশ্যে ধর্ষণের হুমকি দেয়া হয়। এ ঘটনার প্রতিবাদ করলে বাপ্পি ও তার পক্ষের লোকজন ইমামুলের ওপর ক্ষুব্ধ হয়। সোমবার রাত ৯ টার দিকে রোহিতার স্মরণপুর গ্রামের আব্দুল মতিনের দোকানের পিছনে একা পেয়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে রাব্বি, রবিউল, হুসাইন, মেহেদীসহ কয়েকজন দুর্বৃত্ত। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, ইমামুলকে রাত ১০ টা ৪৫ মিনিটের দিকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। ইমামুলের মরদেহ মর্গে রাখা আছে।

মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ জানান, নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় দুর্বৃত্তরা ইমামুলকে কুপিয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। ঘটনার সাথে জড়িতদের আটকে অভিযান চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সহ-সম্পাদক মাকসুদ উল্লাহকে ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটসের অভিনন্দন

যশোর মনিরামপুরে নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০৫:২৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬