ঢাকা ১১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সহ-সম্পাদক মাকসুদ উল্লাহকে ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটসের অভিনন্দন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে শার্শায় বিএনপি নেতার পদ স্থগিত সিদ্ধিরগঞ্জে মৎস্যজীবী দল নেতার গ্যারেজে নূরনবী বাহিনীর তাণ্ডব: চালক ও ম্যানেজারকে পিটিয়ে জখম, টাকা ছিনতাই নারায়ণগঞ্জে কল্যাণী খাল দখলমুক্ত করতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান সাধারণ জনগণের আস্থা সৃষ্টির মাধ্যমে জন-প্রত্যাশা পূরণ করতে হবে: ডিসি জাহিদ উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে সাড়ে ৫ লাখ ইয়াবা উদ্ধার, ১৯ রোহিঙ্গা আটক বেনাপোল স্থলবন্দরে ১৪ জুন থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা বরুড়ার সোনাইমুড়ী ২০ শয্যা হাসপাতালকে এ কে এম আবু তাহের এর নামে’ ঘোষণা! ব্যাংক লুটের রাজনীতি: আমানতকারীদের অর্থ কি চিরকালই ক্ষমতাবানদের শিকার হবে? ঋতুপর্ণা চাকমার গৃহ নির্মাণে আর্থিক সহায়তা করলেন প্রধানমন্ত্রী

শিশুশিক্ষায় গাইডলাইন প্রণয়নের তাগিদ: নিমকোতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : তথ্যের অবাধ প্রবাহের যুগে শিশুদের শিক্ষা বিস্তারে কার্যকর গাইডলাইন প্রণয়নের ওপর গুরুত্বারোপ করে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে (নিমকো) দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন ২০২৬) দিনব্যাপী জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সভাকক্ষে ‘Kids’ Education: Nurturing Young Minds for a Better Future’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মুহম্মদ হিরুজ্জামান এনডিসি।

সভাপতির বক্তব্যে মহাপরিচালক বলেন, তথ্যের অবাধ প্রবাহের যুগে শিশুদের শিক্ষা বিস্তারে একটি কার্যকর গাইডলাইন প্রস্তুত করে এর যথাযথ পদক্ষেপ গ্রহণ জরুরি। শিশুদের মানসিক বিকাশে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা নিশ্চিত করতে হবে।

কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক তাহমিনা আক্তার এবং অধ্যাপক ড. মো. হাফিজ উদ্দিন ভূইয়া।

বক্তারা বলেন, আমাদের জীবনব্যাপী শিখতে হবে। সন্তানদের লালন-পালনের ক্ষেত্রে মানসিকতা ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে হবে। পরিবারের পাশাপাশি শিক্ষকদেরও অনেক দায়িত্ব পালন করতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন নিমকোর অতিরিক্ত মহাপরিচালক রওনক জাহান, পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) মোসাম্মৎ রহিমা আক্তার, পরিচালক (প্রশিক্ষণ অনুষদ) ড. মো. মারুফ নাওয়াজ এবং পরিচালক (প্রশিক্ষণ প্রকৌশল) পারভীন সুলতানা রাব্বী।

কর্মশালা শেষে বাংলাদেশের বিভিন্ন জেলার অংশগ্রহণকারীদের মাঝে সনদ পত্র বিতরণ করা হয়। এ সময় দৈনিক ভোরের সময় পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ সনদ গ্রহণ করেন। অনুষ্ঠানে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, SIBE-NIMC প্রকল্পের আওতায় শিশুদের জন্য গুণগত ও নিরাপদ গণমাধ্যম পরিবেশ তৈরি করতে এ ধরনের কর্মশালা অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সহ-সম্পাদক মাকসুদ উল্লাহকে ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটসের অভিনন্দন

শিশুশিক্ষায় গাইডলাইন প্রণয়নের তাগিদ: নিমকোতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:৩৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬