ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে আলোর ছোঁয়া যুব ফ্রেন্ডশিপ ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিক সাইফীর উপর দেলোয়ার কর্তৃক হামলা যশোরের শার্শা’ গোগা সীমান্তে ১২ পিস ইয়াবাসহ কিশোর গ্রেফতার ‎সিদ্ধিরগঞ্জের চিটাগংরোডে অবৈধ দোকান উচ্ছেদে শিমরাইল হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান যশোরের তিনটি আদালত বর্জনের সিদ্ধান্ত আইনজীবীদের টেকনাফে কোস্ট গার্ডের দুই অভিযানে সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা জব্দ, আটক ১ বেনাপোল বাজারে মৌসুমের আগেই তরমুজ ৯০ টাকা, রমজানে ইফতারের পণ্যে নেই স্বস্তি পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে লাখো ভক্তের পদচারনায় ওরশে মোকাদ্দাস অনুষ্ঠিত যশোরে ফার্সি ড্রেস আর জিন্স পাঞ্জাবিতে নজর শিশুদের টেকনাফ পৌরসভায় নারী কাউন্সিলর প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চেয়েছেন প্রয়াত বিএনপি নেতার মেয়ে

কক্সবাজারে আলোর ছোঁয়া যুব ফ্রেন্ডশিপ ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৭:০৮ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

মোঃ হারুন অর রশিদ,উখিয়া প্রতিনিধি, কক্সবাজার:‎প্রতিবছরের মতো এ বছরও কক্সবাজারে স্বেচ্ছাসেবী সংগঠন আলোর ছোঁয়া ফ্রেন্ডশিপ ক্লাব-এর উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল ধর্মীয় ভাবগাম্ভীর্য, সৌহার্দ্য ও মানবিক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।

‎বুধবার (৪ মার্চ) খাদিজাতুল কুবরা (রাঃ) বালিকা মাদ্রাসা, পালংখালী প্রাঙ্গণে এ আয়োজন সম্পন্ন হয়।

‎শুরুতে সংগঠনের সহ-সভাপতি হাফেজ মাওলানা আব্দুল্লাহ’র সুমধুর কণ্ঠে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন হাঁসিমুখ ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা মাহবুব কাউছার। তিনি বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি ও সংযমের পাশাপাশি আমাদের অধিকতর মানবিক হওয়ার শিক্ষা দেয়। তিনি উপস্থিত সবাইকে রমজানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

‎প্রধান অতিথির বক্তব্যে ডাঃ আব্দুল কাদের বলেন,‎“স্বেচ্ছাসেবী হওয়া কেবল একটি শখ নয়, এটি এক ধরনের ইবাদত ও সামাজিক দায়িত্ব। সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানোই প্রকৃত মানবিকতার পরিচয়।”

‎তিনি আরও বলেন,“একজন প্রকৃত সেবকের প্রধান গুণ হলো প্রতিদানের আশা না করে কাজ করা। আলোর ছোঁয়া ফ্রেন্ডশিপ ক্লাব নিঃস্বার্থ সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠছে। তরুণরাই সমাজের মূল চালিকাশক্তি—তারা যদি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নেয়, তবে দেশ ও সমাজের ইতিবাচক পরিবর্তন অনিবার্য।”

‎বিশেষ অতিথি হিসেবে তরুণ রাজনীতিবিদ ও সমাজসেবক হেলাল উদ্দিন হীরা বক্তব্য প্রদান করেন। তিনি এ ধরনের মানবিক ও সামাজিক উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে তরুণ সমাজকে সেবামূলক কাজে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

‎এছাড়াও বক্তব্য রাখেন ইউথ অর্গানাইজেশন ফর স্যোশাল ডেভেলপমেন্ট (YOSD)-এর প্রতিনিধি জনাব সাইফুল ইসলাম মানিক। তিনি আলোর ছোঁয়া যুব ফ্রেন্ডশিপ ক্লাবের এমন সুশৃঙ্খল ও অর্থবহ আয়োজনের প্রশংসা করে সংগঠনের সার্বিক কল্যাণ কামনা করেন।

‎এছাড়াও উপস্থিত ছিলেন উপদেষ্টা এম মোক্তার আহমদ, সম্মানিত উপদেষ্টা আহমদ আলী; শ্যাডো অফ চেঞ্জ-এর প্রতিনিধি কামরান আলী চৌধুরী সোহান; প্রজন্ম ফাউন্ডেশন-এর সভাপতি ওসমান গনি ও সাধারণ সম্পাদক মোঃ হোবাইব; ছাত্রনেতা ও তরুণ সমাজসেবক লুৎফর রহমান; মাদ্রাসার সুপার মাওলানা আজিজুল হক; দৈনিক দৈনন্দিন-এর স্টাফ রিপোর্টার সালাহ উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার খাইরুল আমিন শামীম বলেন,“সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। আমরা চাই, মানবিকতার আলো সমাজের প্রতিটি স্তরে পৌঁছে যাক।”

‎সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ বলেন,‎“আলোর ছোঁয়া ফ্রেন্ডশিপ ক্লাব কেবল একটি সংগঠন নয়, এটি একটি অঙ্গীকার—সেবার, সততার ও সামাজিক দায়বদ্ধতার। সকলের সহযোগিতা ও আন্তরিকতায় আমরা একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তুলতে চাই।”

‎ইফতারের পূর্ব মুহূর্তে মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার সুপার মাওলানা আজিজুল হক। তিনি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করেন।

‎আলোচনা পর্ব শেষে ইফতার পরিবেশন করা হয় এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানটি। উপস্থিত অতিথিবৃন্দ সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং মানবিক ও সেবামূলক কর্মকাণ্ড আরও বিস্তৃত করার আহ্বান জানান।

‎এই আয়োজন কেবল একটি ইফতার মাহফিলেই সীমাবদ্ধ ছিল না; বরং এটি ছিল পারস্পরিক সম্প্রীতি, সামাজিক বন্ধন ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার এক অনন্য উদ্যোগ—যা অংশগ্রহণকারীদের মনে দীর্ঘস্থায়ী ইতিবাচক প্রভাব ফেলেছে এবং ভবিষ্যতে আরও বৃহত্তর কল্যাণমূলক কার্যক্রমের অনুপ্রেরণা জুগিয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে আলোর ছোঁয়া যুব ফ্রেন্ডশিপ ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কক্সবাজারে আলোর ছোঁয়া যুব ফ্রেন্ডশিপ ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:৫৭:০৮ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬