ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুতুবদিয়ায় সাগরে ডাকাতের কবল থেকে ৪ শ্রমিক উদ্ধার পটিয়া সত্রাসীর ছুরিকাঘাতে নিহত সিএনজি চালক মাহবুবের মৃত্যুর দাবি চেক হস্তান্তর করেছে সিএনজি সমবায় সমিতির নেতৃবৃন্দ টেকনাফে র‌্যাবের অভিযানে মানবপাচার চক্রের আস্তানা থেকে ১৩ জন উদ্ধার ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যে কাঁচপুর সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন টেকনাফে সাংবাদিকদের মিলনমেলা ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত যশোরের শার্শায় তেল সংকট:শার্শা ও বেনাপোলে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না জ্বালানি নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ১৮০ দিনের কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার : সংসদকে প্রধানমন্ত্রী ১২৫ বার পেছালো সাগর-রুনি হত্যার প্রতিবেদন ফ্যাসিস্ট সরকারের আমলে দেশ থেকে ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৮:২০ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জে পৃথক দুটি অভিযানে ১৩ হাজার ৯০০ লিটার অবৈধভাবে মজুত করা জ্বালানি তেল উদ্ধার
এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের নির্দেশনায় জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখতে জেলার সকল উপজেলায় অব্যাহত মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হচ্ছে।শৃঙ্খলা ফিরিয়ে আনতে জেলার সকল ফিলিং স্টেশনে সরকারের পক্ষ থেকে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া সহ মনিটোরিং এর ব্যবস্থা করা হয়েছে। জেলা প্রশাসনের নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযানে ১৩ হাজার ৯০০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে।

প্রথম অভিযান মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় গোদনাইল এলাকায় মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ডিপোর পাশে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের নির্দেশনায় এ অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান। এতে বাংলাদেশ বর্ডার গার্ড ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

সহকারী কমিশনার রাশেদ খান বলেন, গোদনাইলে মেঘনা ডিপোর পাশে এক অভিযানে ৯১০০ লিটার জ্বালানি তেল অবৈধভাবে মজুদ হিসেবে পাওয়া যায়। পরে সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তেল মজুদে জড়িত মো. সিফাত নামে একজনকে ২ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

একইসঙ্গে অবৈধ তেল মজুদের অপরাধে তাকে ৬ হাজার টাকা জরিমানার কথাও জানান এ নির্বাহী ম্যাজিস্ট্রেট।অপরদিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের নির্দেশনায় জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট , বিজিবি ও পুলিশের পৃথক আর এক যৌথ অভিযানে অবৈধভাবে মজুদকৃত ৪৮৮০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের মেঘনা ডিপো সংলগ্ন এস ও বাসস্ট্যান্ড রোড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ ডিজেল জব্দ করা হয়।

এ সময় অভিযুক্ত নাসির (৫০) কে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।এই সময়ে নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন উপস্থিত ছিলেন।

অভিযান প্রসঙ্গে জেলা প্রশাসক মো:রায়হান কবির সাংবাদিকদের বলেন, গত ৭ মার্চ থেকে অবৈধ মজুতের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে এবং এই পর্যন্ত অবৈধভাবে মজুদকৃত বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করতে সক্ষম হয়েছে জেলা প্রশাসন। অবৈধ মজুতকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যারা কৃত্রিম সংকট তৈরি করে মানুষকে জিম্মি করে ব্যবসা করছে, তারা ব্যবসায়ী নয়—অপরাধী। তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হবে।

জ্বালানি সরবরাহ নিয়ে জনমনে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা উড়িয়ে দিয়ে জেলা প্রশাসক বলেন, দেশে বর্তমানে জ্বালানির কোনো ঘাটতি নেই। এ পর্যন্ত প্রায় ১০টি জাহাজ এসেছে এবং সিঙ্গাপুর থেকে একটি জাহাজ রওনা হয়েছে, যাতে প্রায় ৩০০ টন ডিজেল রয়েছে। গত দুই দিনেও আরও দুটি জাহাজ থেকে তেল খালাস হয়েছে।

বিশেষ করে মোটরসাইকেল চালকদের উদ্দেশে তিনি বলেন, আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে অকটেন, পেট্রোল ও ডিজেল মজুত রয়েছে। তাই আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল নেওয়ার প্রয়োজন

নেই। স্বাভাবিকভাবে জ্বালানি সংগ্রহ করুন। কেউ অতিরিক্ত মজুত করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসন জানায়, জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত মোবাইল কোর্ট ও অভিযান পরিচালিত হচ্ছে।

তিনি আরো বলেন, অবৈধ মজুত ও অতিরিক্ত দামে জ্বালানি বিক্রির বিরুদ্ধে এই অভিযান ভবিষ্যতেও জোরদারভাবে অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কুতুবদিয়ায় সাগরে ডাকাতের কবল থেকে ৪ শ্রমিক উদ্ধার

আপডেট সময় : ০৭:৩৮:২০ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬