ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুতুবদিয়ায় সাগরে ডাকাতের কবল থেকে ৪ শ্রমিক উদ্ধার পটিয়া সত্রাসীর ছুরিকাঘাতে নিহত সিএনজি চালক মাহবুবের মৃত্যুর দাবি চেক হস্তান্তর করেছে সিএনজি সমবায় সমিতির নেতৃবৃন্দ টেকনাফে র‌্যাবের অভিযানে মানবপাচার চক্রের আস্তানা থেকে ১৩ জন উদ্ধার ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যে কাঁচপুর সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন টেকনাফে সাংবাদিকদের মিলনমেলা ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত যশোরের শার্শায় তেল সংকট:শার্শা ও বেনাপোলে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না জ্বালানি নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ১৮০ দিনের কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার : সংসদকে প্রধানমন্ত্রী ১২৫ বার পেছালো সাগর-রুনি হত্যার প্রতিবেদন ফ্যাসিস্ট সরকারের আমলে দেশ থেকে ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে: প্রধানমন্ত্রী

টেকনাফে র‌্যাবের অভিযানে মানবপাচার চক্রের আস্তানা থেকে ১৩ জন উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৭:১৭ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

মোহাম্মদ রাসেল,টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটক করে রাখা ১৩ জন নারী-পুরুষকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)। এ সময় মানবপাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে গেলেও তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৩১ মার্চ দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকায় একটি বসতবাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে গিয়ে দেখা যায়, একটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র কয়েকজন নারী-পুরুষকে জোরপূর্বক আটকে রেখে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল। একই সঙ্গে তাদের কাছ থেকে মুক্তিপণ আদায়ের পরিকল্পনাও ছিল।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে গেলেও অভিযান চালিয়ে সেখান থেকে মোট ১৩ জনকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে ৬ জন বাংলাদেশি পুরুষ, ৪ জন রোহিঙ্গা পুরুষ এবং ৩ জন রোহিঙ্গা নারী রয়েছেন।

এ ঘটনায় জড়িত পলাতক ব্যক্তিরা হলেন— মো. সাইফুল (৩৮), মো. মালবিক কামাল (৪৬), মো. ফাইসাল (২৭), মো. জাফর (৩৬) এবং মো. সাইফুল ইসলাম (২৪)। তারা সবাই টেকনাফ থানার বাসিন্দা। এছাড়া অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৬ জনকে আসামি করা হয়েছে।

র‌্যাব জানায়, উদ্ধারকৃতদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় টেকনাফ মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কুতুবদিয়ায় সাগরে ডাকাতের কবল থেকে ৪ শ্রমিক উদ্ধার

টেকনাফে র‌্যাবের অভিযানে মানবপাচার চক্রের আস্তানা থেকে ১৩ জন উদ্ধার

আপডেট সময় : ০৮:০৭:১৭ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬